হোম > বিশ্ব > এশিয়া

এখনো আফগানিস্তানেই আছেন তালেবানবিরোধী নেতারা 

পানশিরের নেতা আহমাদ মাসুদ এবং আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আফগানিস্তন ছেড়ে পালিয়ে যাননি এবং তালেবানবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন। তাজিকিস্তানের সাবেক আফগান রাষ্ট্রদূত জহির আকবর গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জহির আকবর বলেন, আহমাদ মাসুদ আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন বলে যে সংবাদ প্রচারিত হচ্ছে-তা সত্য নয়। তিনি আফগানিস্তানেই আছেন। 

জহির আকবর আরও বলেন, আমি নিয়মিত আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর সঙ্গে যোগাযোগ রাখছি। বর্তমানে তিনি পানশিরে আছেন এবং সেখানে তালেবান বিরোধী লড়াই সংগঠিত করছেন। 

তালেবান যদিও দাবি করেছে যে, পানশির তাদের দখলে এসেছে, কিন্তু এনআরএফএ’র পক্ষ থেকে বলা হয়েছে, তালেবানদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। 

গত মাসে আফগানিস্তানের সরকারকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এরই মধ্যে তারা আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে।

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের হোম অফিস দিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

নেপালের পার্লামেন্টে তরুণদের জয়জয়কার, ৩৮ শতাংশ এমপির বয়সই ৪০-এর নিচে

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ

এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ

নেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দল

নেপালের নির্বাচন: এগিয়ে বালেন শাহর দল, পাত্তা পাচ্ছেন না ওলি

নেপালে জেন-বিপ্লবের পর প্রথম ভোট আজ: রাজনীতির ময়দান দখলে পুরোনো বনাম নতুনের লড়াই