হোম > বিশ্ব

নিউজিল্যান্ডের অকল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা জারি

ভয়াবহ বন্যার কবলে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এরই মধ্যে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত তিন দিনে কোথাও কোথাও ভূমিধস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিতে দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে শুক্রবার থেকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। পরিস্থিতি বিবেচনায় অকল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। 
 
বন্যার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বাধাগ্রস্ত হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা। এ ছাড়া ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচল। ফলে ভোগান্তিতে হাজারো মানুষ।

বন্যায় এরই মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকা থেকে অনেককে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়। স্কুল ভবনগুলোকে আপাতত বানানো হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে করে অকল্যান্ড সফর করেন। অকল্যান্ডের বাসিন্দাদের নিরাপদ রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে হিপকিন্স বলেন, অকল্যান্ডে বড় আকারের ক্ষয়ক্ষতি চোখে পড়েছে।

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

সালমান খানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য মুছে ফেলার নির্দেশ বোম্বে হাইকোর্টের

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

আলোচনায় ‘অখণ্ড কংগ্রেস’, মমতা–পাওয়ারসহ দলত্যাগীদের ফেরার গুঞ্জন

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়