হোম > বিশ্ব

হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় ডেল্টা ধরন : গবেষণা

ঢাকা : হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় করোনার ডেল্টা (ভারতীয়) ধরন। তবে টিকার দুটি ডোজ এই ধরনের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা দিতে পারে। গতকাল সোমবার একটি স্কটিশ গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক তথ্য–প্রমাণ থেকে বোঝা যায় যে ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা দেয়। তবে আলফা (যুক্তরাজ্য) ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন আরও বেশি কার্যকর।

গবেষণাটি স্কটল্যান্ডের ৫৪ লাখ মানুষের ওপর করা হয়েছে, যেখানে ১৯ হাজার ৫৪৩ জন কমিউনিটি থেকে সংক্রমিত এবং ৩৭৭ জন হাসপাতালে ভর্তি করোনা রোগী ছিল। স্কটল্যান্ডে এখন পর্যন্ত ৭ হাজার ৭২৩ জন করোনার ডেল্টা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইডের জনস্বাস্থ্য মহামারি বিভাগের অধ্যাপক ক্রিস রবার্টসন বলেন, ডেল্টা ধরন হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ বাড়িয় দেয়। তবু ভ্যাকসিনগুলো সেই ঝুঁকি হ্রাস করতে পারে।

গবেষণা নিয়ে ক্রিস রবার্টসন সাংবাদিকদের বলেন, যদি আপনি পরীক্ষায় পজিটিভ হন, তবে ভ্যাকসিনের দুটি বা একটি ডোজ ২৮ দিনের মধ্যে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৭০ শতাংশ কমিয়ে দেয়।

গবেষণায় আরও বলা হয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর ফাইজারের ভ্যাকসিন ডেল্টা ধরনের সংক্রমণের বিরুদ্ধে ৭৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। আর আলফা ধরনের বিরুদ্ধে এটি ৯২ শতাংশ সুরক্ষা দিতে পারে। এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ডেল্টা ধরনের বিরুদ্ধে ৬০ শতাংশ সুরক্ষা দিতে পারে এবং আলফা ধরনের বিরুদ্ধে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারে।

এদিকে ভারতের পর যুক্তরাজ্যেও ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে লকডাউন আরও চার সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গবেষকেরা বলেছেন, ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনের দুটি ডোজ বেশি সুরক্ষা দেয়। আর যুক্তরাজ্যে লকডাউন বাড়িয়ে দেওয়ায় এ সময় অনেকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে যাবেন। ফলে সংক্রমণের ঝুঁকি আরও কমবে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে যৌন নির্যাতনকে হাতিয়ার করেছে ইসরায়েল: অনুসন্ধান

প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন আরও এক মন্ত্রী

‘মুহুর্মুহু বোমা’ ফেলার হুংকার ট্রাম্পের, ‘নতুন তাস’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি হবু প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় হরমুজে ইরানের নিয়ন্ত্রণ আরও পোক্ত হবে—আশঙ্কা আরব প্রতিবেশীদের

হাঙ্গেরিতে অরবানের পতন: দূর হলো ইসরায়েলের বিরুদ্ধে ইইউর পদক্ষেপের প্রধান বাধা

কোনো হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান: গালিবাফ

ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ উঠবে না, যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না: ট্রাম্প