হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আঙুল এখনো ট্রিগারে’, যুদ্ধবিরতি নিশ্চিত করে বলল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

যুদ্ধের শুরুর দিকে ধ্বংস হওয়া তেহরানের আজাদি ক্রীড়া কমপ্লেক্সের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ইরানি। ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইনের একেবারে শেষ সময়ে এসে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, ‘এই আলোচনা ইসলামাবাদের মাটিতে মার্কিন পক্ষের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে শুরু হবে এবং ইরান এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় বরাদ্দ করবে। উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে।’

তারা আরও বলেছে, ‘এই সময়কালে পূর্ণ জাতীয় ঐক্য বজায় রাখা এবং পূর্ণ শক্তিতে বিজয়ের উদযাপন অব্যাহত রাখা আবশ্যক। বর্তমান এই আলোচনা একটি জাতীয় আলোচনা এবং এটি রণক্ষেত্রেরই একটি ধারাবাহিকতা। তাই সকল সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলগুলোর উচিত এই প্রক্রিয়ার ওপর আস্থা রাখা ও সমর্থন জানানো। এই প্রক্রিয়াটি বিপ্লবী নেতৃবৃন্দ এবং শাসনব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে; সুতরাং যেকোনো ধরনের বিভাজনমূলক বক্তব্য থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।’

ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ এই কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি রণক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনে রূপান্তরিত হয়, তবে আমরা একসঙ্গে এই মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করব। অন্যথায়, ইরানি জাতির সকল দাবি অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রণক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব।’

তারা বলেছে, ‘আমাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে; শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।’

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা: পাকিস্তানের দাবি নাকচ নেতানিয়াহুর

যুদ্ধবিরতির আগে জাতিসংঘকে দিয়ে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা ট্রাম্পের, রাশিয়া-চীনের ভেটোতে ব্যর্থ

যুদ্ধবিরতি কার্যকর লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে, জানালেন শাহবাজ শরিফ

যুদ্ধবিরতি: হরমুজ থেকে টোল আদায় করবে ইরান-ওমান

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যে শর্তে যুদ্ধবিরতি হলো, পাকিস্তানে সরাসরি আলোচনা শুক্রবার

ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করলেন ট্রাম্প, রাজি ইসরায়েলও

জ্বালানি সংকটে মাদাগাস্কারে জরুরি অবস্থা ঘোষণা

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বাঁচাতে মানবঢাল তৈরি করছে ইরানিরা

হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ