হোম > বিশ্ব

কানাডায় ৬ শতাধিক মাঙ্কিপক্সের রোগী শনাক্ত

কানাডায় গতকাল বুধবার পর্যন্ত ৬০৪ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া। 

কানাডার পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে, কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে দুজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। 

কানাডার ফেডারেল সরকার ইতিমধ্যে মাঙ্কিপক্স শনাক্তে সম্প্রদায়ভিত্তিক সংস্থাগুলোকে অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে। 
 
ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করছে। পাশাপাশি এর জিনোম সিকোয়েন্সিং করছে বলেও জানিয়েছে পাবলিক হেলথ এজেন্সি। 

বিশেষজ্ঞরা বলেছেন, মাঙ্কিপক্স সংক্রামক রোগ, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্স এমন একটি ভাইরাস, যা চতুষ্পদ জন্তু থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে। এই রোগ সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার বনাঞ্চলে দেখা যায়। ভাইরাসটি অর্থোপক্স ভাইরাস পরিবারের অন্তর্গত। 

ফুরিয়ে গেছে ডিজেল-ফার্নেস অয়েল, জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবায় বিক্ষোভ

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

ফুটবল বিশ্বকাপ: যুদ্ধের আবহে ভিসা অনিশ্চয়তা নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান, লাখো মানুষের বিদায়

দিল্লিতে বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

ইরান যুদ্ধের মধ্যে ইরাকেও হামলা চালিয়েছিল সৌদি আরব

ট্রাম্প-সি বৈঠক শুরু, তুরুপের তাস চীনের হাতে

গোপনে আরব আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু, আগেই জানত ইরান

কর্ণাটকের স্কুলে হিজাব-পাগড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ধ্বংসস্তূপ থেকে ইট বানিয়ে পুরস্কার জিতলেন গাজার দুই বোন

হামাস কর্তৃক জিম্মিদের ওপর যৌন সহিংসতার তদন্ত প্রতিবেদন প্রকাশ