হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করতে বলল চীন

আজকের পত্রিকা ডেস্ক­

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’রকে টেলিফোন করে এ আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএন জানায়, গতকাল মঙ্গলবার রাতে গিডিওন সা’রের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওয়াং ই। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপের সময় ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই আলোচনায় ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকেও বিবেচনায় নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, সামরিক হামলার মাধ্যমে এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংঘাত আরও বড় হওয়ার এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে ইরানে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে আরও বলা হয়, চীন ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে। বল প্রয়োগ প্রকৃত সমস্যার সমাধান হতে পারে না। বরং তা নতুন সমস্যা তৈরি করবে এবং গুরুতর পরিণতি ডেকে আনবে।

ফুল, গান, আর সোনালি কফিনে শায়িত হলেন মাদক সম্রাট ‘এল মেনচো’

ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ

এক হাত কেন জোব্বায় ঢেকে রাখতেন খামেনি

শ্রীলঙ্কার অদূরে ১৮০ আরোহী নিয়ে ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা

আইরন ডোম অভেদ্য নয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো ‘উল্লেখযোগ্য’—স্বীকার করল ইসরায়েল

রাশিয়ার তেল আসা বন্ধ, পাইপলাইন পরিদর্শন করতে দিতে ইউক্রেনকে ইইউর চাপ

অত্যাধুনিক ইসরায়েলি ড্রোন প্রায় অক্ষত অবস্থায় ভূপাতিত করার দাবি ইরানের

খামেনির যেকোনো উত্তরসূরিকে ‘নির্মূল’ করার হুমকি ইসরায়েলের

ট্রাফিক ক্যামেরা হ্যাক ও এআই দিয়ে যেভাবে খামেনি হত্যার ছক কষে ইসরায়েল

ইরানের আক্রমণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় ২ বিলিয়ন ডলার