হোম > বিশ্ব

প্রমোদতরীতে বিলুপ্ত হতে পারে ভেনিস: ইউনেস্কো

ঢাকা: রোমাঞ্চের নগরী বলা হয় ভেনিসকে। ইতালির এই বন্দরনগরী তাই পর্যটকদের দুই হাত বাড়িয়ে ডাকে। পানির ওপর দাঁড়িয়ে থাকা ভেনিস শহরে এসে ভিড়ে বড় বড় প্রমোদতরী। বিলাসবহুল এসব জাহাজে চড়েই রোমাঞ্চপ্রিয়রা ডানা মেলে সমুদ্রে। কিন্তু প্রাসাদের মত বিশাল এই প্রমোদতরীগুলোর জন্যই নাকি হারিয়ে যেতে পারে অনিন্দ্য সুন্দর ভেনিস শহর! জাতিসংঘের ঐতিহ্য বিষয়ক সংস্থা ইউনেস্কোর বরাত দিয়ে গতকাল এই আশঙ্কার খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

ইউনেস্কো বলেছে, ভেনিস কর্তৃপক্ষ যদি বিলাসবহুল প্রমোদতরীগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি না করে তবে এই নগরীকে শিগগিরই বিপন্নপ্রায় তালিকায় লিপিবদ্ধ করা হবে।

সংস্থাটির পক্ষে জানানো হয়–ভেনিস বন্দরে প্রমোদতরী ইস্যু নিয়ে আগামী ১৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিতব্য সংস্থার পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনা করা হবে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ইতালিয়ান সরকার যেন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয় তার জন্য তাড়া দেওয়া হবে।

বর্তমানে মহামারির কারণে ভেনিসে প্রমোদতরী নিষিদ্ধ থাকলেও চলতি মাসের শুরুর দিকে বিশাল আকারের একটি জাহাজ এসে নোঙর ফেলে এই নগরীতে। এর প্রতিবাদে ফুঁসে ওঠেন নগরীর বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

ভেনিস ছাড়াও অস্ট্রেলিয়ার গ্রেট রেবিয়ার রিফ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে ইউনেস্কো। বিশ্বখ্যাত এই প্রবাল দ্বীপকেও বিলুপ্তপ্রায় বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখার চিন্তা করা হচ্ছে। তবে গ্রেট বেরিয়ার রিফ নিয়ে ইউনেস্কোর দাবি প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। এটি রক্ষায় প্রায় তিন বিলিয়ন ডলারের পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের।

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

বাবার জানাজায় অনুপস্থিত মোজতবা খামেনি, ইরানে নানা গুঞ্জন-জল্পনা

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ

ইসরায়েলের যুদ্ধ শুরুর ইঙ্গিতের মধ্যেই গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্তির প্রস্তুতি

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

১৪০ কোটি মানুষের ভারত আমাদের পাশে: জেডি ভ্যান্সের বক্তব্যের জবাবে নেতানিয়াহু

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯