হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলীয় এলাকায় শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় রাজ্য কোটা কিনাবালু থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ১০০ কিলোমিটারের কম দূরত্বে। এটির গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার। এ জন্য একে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইউএসজিএস প্রাথমিকভাবে এর মাত্রা ৭.১ নির্ধারণ করলেও মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর কম্পনের মাত্রা ৬.৮ বলে উল্লেখ করেছে। দপ্তরটি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোর্নিও দ্বীপের সাবাহ উপকূলের কাছে। কম্পন সাবাহর পশ্চিম উপকূলজুড়ে অনুভূত হয়। এ ছাড়া প্রতিবেশী সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে।

তবে প্রাথমিক মূল্যায়নে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে ইউএসজিএস। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি গভীর স্তরে সংঘটিত হওয়ায় সুনামির সম্ভাবনা নেই।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

নতুন বিক্ষোভ শুরু হতেই ইউরেনিয়ামের মজুত কমাতে ইচ্ছুক ইরান

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর ৪ বিমানবন্দর বন্ধ

ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে ঢুকে পড়া ব্যক্তিকে গুলি করে হত্যা

একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের

ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমার আবেদন ১ হাজার ৫৫৭ রাজনৈতিক বন্দীর

হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে

বৈকাল হ্রদে ডুবে গেল মিনিবাস, ৭ চীনা পর্যটক ও রুশ চালকের মৃত্যু

বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত