হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আফগানিস্তানের হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

গত বছরের ১২ অক্টোবর কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আফগানিস্তান-পাকিস্তানের সীমান্ত ক্রসিংয়ের বন্ধ গেটের সামনে সশস্ত্র তালেবান নিরাপত্তা বাহিনীর অবস্থান। ছবি: এএফপি

গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে দেশটির সীমান্ত বরাবর বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতির বরাতে জানিয়েছে, নানগারহার এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে দুই দেশের সীমান্তে ‘তীব্র সংঘর্ষ’ শুরু হয়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের উসকানির প্রতিক্রিয়ায় ডুরান্ড লাইন বরাবর তাদের সামরিক স্থাপনায় বড় আকারের অভিযান শুরু করা হয়েছে।’

তবে আফগান কর্তৃপক্ষের এই ঘোষণার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ২ হাজার ৬১১ কিলোমিটার (১ হাজার ৬২২ মাইল) দীর্ঘ এই সীমান্ত ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত। তবে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে কখনোই স্বীকৃতি দেয়নি।

এর আগে গত রোববার পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান সীমান্ত বরাবর বিমান হামলা চালায়। সে সময় পাকিস্তান দাবি করেছিল, তাদের হামলায় অন্তত ৭০ জন যোদ্ধা নিহত হয়েছে। তবে আফগানিস্তান পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ওই হামলায় নারী ও শিশুসহ সাধারণ বেসামরিক নাগরিকেরা নিহত হয়েছেন।

৫০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ইরানের বিক্ষোভে আহত ‘বডিবিল্ডার’

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

কিউবার বাহিনীর গুলিতে মার্কিন নৌকায় চারজন নিহত, উত্তেজনা বাড়ছে

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

স্ত্রীর সঙ্গে প্রথম দেখা ভারতীয় রেস্তোরাঁয়, মোদিকে জানিয়ে ‘আপ্লুত’ নেতানিয়াহু

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

উত্তেজনার মধ্যেই জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় দফার আলোচনা শুরু