হোম > বিশ্ব

নারীর সমান অধিকার আছে যেসব দেশে 

আইনি সুরক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার আছে বিশ্বের মাত্র ১৪টি দেশে। সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 

বিশ্ব ব্যাংক বলছে, ১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে আইনি সুরক্ষার দৃষ্টিকোণ থেকে। দেশগুলো হলো—বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। 

এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিবেচনায় নিয়েছে অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্বকালীন ছুটি ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো। 

প্রতিবেদনে বলা হয়, আইনি সুরক্ষার ভিত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের সূচকে ১০০ নম্বর পেয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। তবে এই বছর ১০০ পয়েন্ট পাওয়া দেশের মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস নতুন। উভয় দেশই মাতৃত্বকালীন ছুটির অধিকার সমান করে তালিকায় এগিয়ে গেছে। 

যুক্তরাষ্ট্র, পেরু এবং আলবেনিয়ার মতো দেশগুলো ৯১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকার নিচের দিকে আছে। অভিভাবকদের ছুটি, সমান বেতন এবং সমান পেনশনের নিশ্চয়তা প্রদানকারী আইনের অভাবের কারণে দেশগুলো পয়েন্ট হারিয়েছে। 

মূল্যায়ন করা ১৯০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৯৯টি ৮০ শতাংশ বা কাছাকাছি পয়েন্ট পেয়েছে। এর আগে ২০২২ সালে ৯৮ এবং ২০২১ সালে ৯৪ ছিল দেশগুলোর স্কোর। ২০১৯ সালে একেবারে শেষদিকে থাকা সৌদি আরব, নতুন আইন প্রয়োগ করার পর পয়েন্টে উন্নতি করেছে। ৭১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকায় ১৩৬ তম অবস্থানে রয়েছে দেশটি। ২০১৩ সালে ২৬ দশমিক ৩ শতাংশ স্কোর করে র‍্যাঙ্কিংয়ে শেষ অবস্থানে আছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনের গাজা। এর কিছুটা আগে আছে ইয়েমেন (২৬ দশমিক ৯), সুদান (২৯ দশমিক ৪) এবং কাতার (২৯ দশমিক ৪ শতাংশ)।

আপনি কি মুসলিম—উত্তর শুনেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে

আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের সঙ্গে সংযোগ উড়িয়ে দিলেন আহমাদিনেজাদ

ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা, ৭ সেনা নিহত

পর্যটকের চাপ সামলাতে ‘প্রস্থান কর’ তিন গুণ করল জাপান

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতে চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে পুলিশের মামলা

মধুচন্দ্রিমায় গিয়ে কোমায়—মৃত্যুর দুয়ার থেকে ফিরে নববধূর আবেগঘন বার্তা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, চীনে আটক মার্কিন বিজ্ঞানী

আলোচনা করো, নইলে বোমা মারব: ইরানকে ট্রাম্প