হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিন্দুস্তান টাইমসের খবর

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই জনই বাংলাদেশি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গতকাল রোববার (৮ মার্চ) সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার গেছে। প্রথমে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক থাকার কথা জানা গিয়েছিল। তবে পরবর্তীতে সৌদি সিভিল ডিফেন্স দপ্তরের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রাণ হারানো দুই জনই বাংলাদেশি নাগরিক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছিল, নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি। তবে রিয়াদের ভারতীয় দূতাবাস বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত শুরু করে এবং পরবর্তীতে নিশ্চিত করে, নিহতদের কেউই ভারতীয় নন। এই কূটনৈতিক তৎপরতার পর সৌদি সিভিল ডিফেন্স পুনরায় যাচাই-বাছাই করে জানায়, মৃত দুজনই বাংলাদেশের নাগরিক।

চলমান এই যুদ্ধে এ পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি প্রাণ হারালেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সংঘাতে ২ জন পাকিস্তানি, ১ জন নেপালি এবং ৩ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতীয়দের মৃত্যু হয়েছে সমুদ্রপথে জাহাজ চলাচলের সময়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান অন্তত ৯টি ট্যাংকারে হামলা চালিয়েছে। এর প্রতিটি জাহাজেই ভারতীয় ক্রু সদস্য ছিলেন।

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

অর্থনৈতিক চাপে ফেলে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করব: ইরান

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ইরান যুদ্ধের ১০ দিনে মধ্যপ্রাচ্যে নিহত অন্তত ১৮০০

‘অপারেশন এপিক মিসটেক’—মার্কিন অভিযানকে উপহাস করে ইরানের হুঁশিয়ারি

ট্রাম্প বলুক আর না বলুক—ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

অস্ত্র আমদানির শীর্ষে ইউরোপ

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু