হোম > বিশ্ব

৯৮ দেশে করোনার ডেলটা ধরন: ডব্লিউএইচও

বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট (ধরন)। এরই মধ্যে ৯৮টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে। এ অবস্থায় গরিব দেশগুলোকে মাশুল গুনতে হচ্ছে বেশি।

গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, গরিব দেশগুলোয় করোনা পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। ডেলটা ভ্যারিয়েন্টের কারণে তা আরও শোচনীয় হচ্ছে। কারণ, এসব দেশে টিকার সংকট তীব্র। অথচ ধনী দেশগুলো শিশুদেরও টিকা দেওয়ার জন্য তোড়জোড় করছে।

গ্যাব্রিয়াসুস আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ ছাড়া চলতি জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে না পারলে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। গতকাল বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ৯ম বিশ্ব শান্তি ফোরামে তিনি এ আহ্বান জানান। ওয়াং ই বলেন, ভাইরাস মোকাবিলায় আমাদের শিগগির ‘প্রতিরোধের মহাপ্রাচীর’ গড়ে তুলতে হবে। এটাই এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিশ্বনেতাদের মিলেমিশে কাজ করতে হবে।

চীন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪৮ কোটি টিকা সরবরাহ করেছে। চলতি বছরের মধ্যে দেশটি ১০০ কোটি টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে এরই মধ্যে নিজেদের নাগরিকদের প্রায় ৬৫ শতাংশকে অন্তত এক ডোজ টিকা দিয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চলতি বছরের মার্চে ডব্লিউএইচওর এক প্রতিবেদনে জানানো হয়, করোনা পশু থেকে মানুষে ছড়িয়েছে। কিন্তু মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন এবং নতুন তদন্তের আহ্বান জানান। চীন এ ধরনের অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

সালমান খানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য মুছে ফেলার নির্দেশ বোম্বে হাইকোর্টের

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

আলোচনায় ‘অখণ্ড কংগ্রেস’, মমতা–পাওয়ারসহ দলত্যাগীদের ফেরার গুঞ্জন

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’