হোম > বিশ্ব > ইউরোপ

আদালতে আবেগ সামলাতে পারেননি নরওয়ের হবু রানির ছেলে

আজকের পত্রিকা ডেস্ক­

মা মেত্তে-মারিতের সঙ্গে মারিয়ুস বর্গ হইবি। ছবি: সংগৃহীত

আদালতে ধর্ষণ ও আরও ত্রিশটির বেশি অভিযোগে চলমান বিচারে সাক্ষ্য দিতে গিয়ে আবেগ সামলাতে পারেননি নরওয়ের যুব রানি মেত্তে-মারিতের ছেলে মারিয়ুস বর্গ হইবি। অসলোর আদালতে হাজির হয়ে ২৯ বছর বয়সী হইবি জানান, দীর্ঘদিন ধরে তিনি পার্টি, মাদক ও মদ্যপানের জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কথা বলার সময় একাধিকবার থেমে তিনি চশমা খুলে চোখ মুছেছেন। এ সময় তাঁর কণ্ঠ কেঁপে উঠছিল এবং মুখে ছিল চাপা কান্না।

হইবি দাবি করেন, ছোটবেলা থেকেই গণমাধ্যমের নজরদারির মধ্যে বড় হওয়ায় তাঁর জীবন স্বাভাবিক ছিল না। তিন বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি শুধু মায়ের ছেলে হিসেবেই পরিচিত। এর বাইরে কিছু নই।’ মামলার অভিযোগ অস্বীকার হইবি করে জানান, তিনি কখনোই কোনো অচেতন নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হননি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, হইবি এই সাক্ষ্যটি দেন সেই নারীর বক্তব্যের পর, যিনি দাবি করেন—২০১৮ সালের ডিসেম্বরে একটি পার্টিতে অংশ নেওয়ার পর তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়। ওই নারী আদালতকে জানান, ঘটনার বড় একটি অংশ তাঁর স্মৃতিতে ছিল না। পরে পুলিশের দেখানো ভিডিও দেখে তিনি বিশ্বাস করেন, তাঁকে যৌন নিপীড়ন করা হয়েছিল। আদালতের নির্দেশে চার ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হয়েছে এবং হইবির কোনো ছবি প্রকাশেও নিষেধাজ্ঞা রয়েছে।

মারিয়ুস বর্গ হইবি নরওয়ের রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন। ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে তাঁর মা মেত্তে-মারিতের বিয়ের চার বছর আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে চার নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী—সম্মতিসূচক যৌন সম্পর্কের পর নারীরা যখন ঘুমন্ত বা অক্ষম ছিলেন, তখন এই অপরাধ সংঘটিত হয়। নরওয়েতে যৌন নিপীড়নকেও ধর্ষণের আওতায় গণ্য করা হয়।

চলমান মামলায় হইবির বিরুদ্ধে হামলা, হুমকি, সম্পত্তি ভাঙচুর, মাদক ও গাড়ি চালনা সংক্রান্ত আরও অভিযোগ আছে। ২০২৪ সালের আগস্টে বান্ধবীর ফ্ল্যাটে সহিংস ঘটনার পর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। দোষী সাব্যস্ত হলে তাঁর কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এই বিচার এমন এক সময়ে চলছে, যখন হইবির মা মেত্তে-মারিতের অতীত ভূমিকা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। প্রয়াত ও কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে মারিতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগের কথা প্রকাশিত হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

বড় আকারের কর্মী ছাঁটাই করল জেফ বেজোসের ‘ওয়াশিংটন পোস্ট’

তেল বিক্রির ৫০০ মিলিয়ন ডলার ভেনেজুয়েলাকে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ করতে চায় আর্মেনিয়ার রাজনৈতিক দল

শীতে এক সপ্তাহ বিরতির প্রতিশ্রুতি দিয়েও ইউক্রেনে রাশিয়ার হামলা

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

সরিয়ে ফেলা হলো এপস্টেইন-কাণ্ডের হাজার হাজার ফাইল

ফিলিস্তিনপন্থী স্টিকার লাগানোয় ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

গাজায় আরও ১৮ জনকে হত্যা করল ইসরায়েল, বন্ধ রাফাহ ক্রসিং

তিন বোনের আত্মহত্যা: প্রতিবেশী প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যা জানা গেল

শিলিগুড়ি চিকেন’স নেকে ভূগর্ভস্থ রেললাইন বসাচ্ছে ভারত, কিন্তু কেন