হোম > বিশ্ব

নির্জন সৈকতে তিন সার্ফারকে হত্যা, মেক্সিকোতে তিনজনের ১৫৮ বছরের কারাদণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­

বাজা ক্যালিফোর্নিয়ার একটি নির্জন সমুদ্রসৈকতে হত্যাকাণ্ডের শিকার হন অস্ট্রেলীয় দুই ভাই এবং তাঁদের মার্কিন বন্ধু। ছবি: সংগৃহীত

২০২৪ সালে মেক্সিকোতে সার্ফিং করতে গিয়ে বাজা ক্যালিফোর্নিয়ার একটি নির্জন সমুদ্রসৈকতে হত্যাকাণ্ডের শিকার হন অস্ট্রেলীয় দুই ভাই জেক রবিনসন ও ক্যালাম রবিনসন এবং তাঁদের মার্কিন বন্ধু কার্টার রোড। এই হত্যার দায়ে তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন দেশটির এক বিচারক।

বিচার চলাকালে আদালতে বলা হয়, তাঁদের পিকআপ ট্রাক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে তিন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতে নিহত দুই ভাইয়ের মা ডেবরা রবিনসন বলেন, তাঁর ছেলেদের হত্যাকাণ্ড তাঁদের নিয়ে দেখা ভবিষ্যতের স্বপ্ন কেড়ে নিয়েছে।

আইনি কারণে দণ্ডিত তিন ব্যক্তির পুরো নাম প্রকাশ করা হয়নি। তাঁদের পরিচয় জানানো হয়েছে শুধু হেসুস হেরার্দো, ইরিনেও ফ্রান্সিসকো ও অ্যাঞ্জেল হেসুস নামে। এর আগে গত বছরের নভেম্বরে মূল হোতা হেসুস হেরার্দোর (ছদ্মনাম ‘এল কেকাস’) বান্ধবীকে পৃথক একটি মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন তিনি।

আদালতে আরও বলা হয়, নিহত তিনজনের মরদেহ একটি কূপে ফেলে দেওয়া হয়েছিল। তাঁদের মাথায় গুলির ক্ষত ছিল।

কর্তৃপক্ষ জানায়, তিন সার্ফারের বয়সই ত্রিশের কোঠায় ছিল। তাঁরা ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকায় শেষ পর্যন্ত হত্যার শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় প্রবেশের মাত্র ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁদের হত্যা করা হয়। তবে তাঁদের মরদেহ খুঁজে পেতে আরও এক সপ্তাহ লেগেছিল। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

এই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কারণ, মেক্সিকোর অন্যান্য অঞ্চলে সহিংসতার ঘটনা ঘটলেও ওই এলাকাটি সাধারণত নিরাপদ বলে পরিচিত।

হত্যাকাণ্ডের ঘটনায় সমুদ্রসৈকতসংলগ্ন এনসেনাদা শহরের বাসিন্দা ও পর্যটকেরা হতবাক হয়ে পড়েন। এত সহজে এবং কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই তিনজনকে হত্যা করা হয়েছে বলে মনে হওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সার্ফারদের কাছে এনসেনাদা একটি অতিথিপরায়ণ ও জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে, মেক্সিকোয় চরম সহিংসতার ঘটনা এখনো কতটা সাধারণ।

এ ঘটনার পর স্থানীয় সার্ফাররাও বাসিন্দা ও ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান। অঙ্গরাজ্যটিতে ঘটে যাওয়া সহিংসতার অন্য ঘটনাগুলোও তুলে ধরেন তাঁরা। বাজা ক্যালিফোর্নিয়ার আঞ্চলিক অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত

ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’: বললেন সালমান রুশদি ও মিরা নায়ার

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৮ জনের মৃত্যু, ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

সৌদিতে কিশোর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার ‘অপরাধে’ তরুণের মৃত্যুদণ্ড

ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭

মার্কিন কংগ্রেস ও বেশ কটি নির্বাচন কার্যালয়ে রহস্যময় পাউডারসহ চিঠি, তদন্তে এফবিআই

ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেট সীমিত করার নির্দেশ আসে হোয়াইট হাউস থেকে

এবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

৫ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, নেপথ্যে কী

ছাড়া পেলেন নেহা বোরা, অভিজিৎকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ