হোম > বিশ্ব > ভারত

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

আজকের পত্রিকা ডেস্ক­

জম্মু–কাশ্মীরে হামলার পর দুই দেশের উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় সেনাদের গোলাগুলি। ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গতকাল বৃহস্পতিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সেনাদের পক্ষ থেকে প্রথমে প্ররোচনামূলক গুলিবর্ষণ করা হয়। জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়ে।

সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে প্রতিহত’ করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল, যার কয়েক দিন আগেই জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত মঙ্গলবার পেহেলগামে হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হয়েছেন। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ছয় দশকের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং আত্তারি স্থলবন্দর অবিলম্বে বন্ধ করে দেওয়া। ভারত এই হামলার ‘সীমান্ত পেরিয়ে যোগসূত্র’ থাকার অভিযোগ করেছে।

ভারত গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ দুই দেশের মধ্যে সমস্ত চুক্তি স্থগিত করার হুমকি দেওয়া হয়েছে। সিমলা চুক্তি জম্মু-কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণরেখাকে (এলওসি) স্বীকৃতি দেয়।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কারা

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

শহরবাসীর কল্যাণে পরিচয় গোপন করে ২১ কেজি সোনা দান

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই