হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ ছেড়ে দিয়েছে ইরান

হরমুজ প্রণালীতে গত জানুয়ারিতে আটক করা দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ ছেড়ে দিয়েছে ইরান। সেই সঙ্গে জাহাজটির ক্যাপ্টেনকেও মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

হরমুজ প্রণালীতে দূষণবিধি ভঙের অভিযোগে দক্ষিণ আফ্রিকার তেলবাহী জাহাজ হাঙ্কুক চেমি আটক করে ইরান। গত ফেব্রুয়ারিতে জাহাজটির ক্যাপ্টেনকে ছাড়া ২০ নাবিককে  মুক্তি দেওয়া হয়।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়া ব্যাংক অব ইরানের তহবিল আটকে দেয়।  সম্প্রতি সেই তহবিলের কিছু অংশ উন্মুক্ত করে দক্ষিণ কোরিয়া। এরপরই জাহাজ এবং ক্যাপ্টেনকে ছেড়ে দিল ইরান। 

তবে ইরান বলছে, জাহাজ আটকের ঘটনার সঙ্গে তহবিল আটকে দেওয়ার কোনও সম্পর্ক নেই।

বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যাপ্টেন এবং নাবিকরা সুস্থ আছেন। জাহাটিও অক্ষত রয়েছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে—এমন হিসাব কীভাবে করল ইউএসজিএস

আগামী সপ্তাহগুলোতে ভেনেজুয়েলায় ফের আঘাত হানতে পারে ৫ মাত্রার একাধিক ভূমিকম্প

এক শ বছরের মধ্যে শক্তিশালী জোড়া ভূমিকম্প, শক্তি ১০ কোটি টন টিএনটি বিস্ফোরণের সমান

ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুই ভূমিকম্প, প্রাণহানি এখনো অজানা

ভেনেজুয়েলায় ৭.৫ মাত্রার তীব্র শক্তিশালী জোড়া ভূমিকম্প, প্রাণহানি পৌঁছাতে পারে ১ লাখে

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

পাকিস্তানে বালোচ নেত্রী মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের