হোম > বিশ্ব > চীন

তাইওয়ানের জন্য ১০ প্রণোদনা ঘোষণা চীনের, কী আছে এতে

আজকের পত্রিকা ডেস্ক­

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী চেং লি–উন। ছবি: সিনহুয়া

তাইওয়ানের জন্য ১০টি নতুন প্রণোদনা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে পর্যটন সীমাবদ্ধতা শিথিল করা, ‘মানসম্মত’ টেলিভিশন নাটক সম্প্রচারের অনুমতি এবং খাদ্যপণ্য বিক্রি সহজ করা। দ্বীপটির বিরোধী দলীয় নেত্রী চেং লি–উনের চীন সফরের পরই এই পদক্ষেপ নিল বেইজিং। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) চেয়ারম্যান চেং গত সপ্তাহে চীন সফরে যান। তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তি ও চীন–তাইওয়ান পুনরেকত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত এই ১০টি পদক্ষেপে কেএমটি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়টি ‘তালাশ’ করার কথা বলা হয়েছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় ফ্লাইট পুনরায় চালু করা এবং সাংহাই ও ফুজিয়ান প্রদেশের ব্যক্তিদের তাইওয়ান ভ্রমণের অনুমতি দেওয়ার কথাও রয়েছে।

খাদ্য ও মৎস্যপণ্যের পরিদর্শন মান সহজ করতে একটি ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। তবে সিনহুয়া জানিয়েছে, এর ভিত্তি হতে হবে ‘তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা।’ এ ছাড়া ‘সঠিক দৃষ্টিভঙ্গি, মানসম্মত বিষয়বস্তু এবং উচ্চমানের নির্মাণ’ থাকলে তাইওয়ানের টিভি নাটক, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেশন চীনে সম্প্রচারের অনুমতি দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাইওয়ান সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। বেইজিং তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে। অন্যদিকে লাই চিং-তে তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছেন।

কোভিড-১৯ মহামারির পর থেকে বৃহৎ পরিসরে চীনা পর্যটন পুনরায় চালু না হওয়ায় চীন ও তাইওয়ান একে অপরকে দায়ী করে আসছে। এর আগে তাইওয়ান চীনের কিছু কৃষি ও জলজ পণ্যের আমদানি নিষেধাজ্ঞা নিয়েও অভিযোগ করেছে। তাদের দাবি, অনেক ক্ষেত্রে কীটপতঙ্গ ও রোগ ছড়ানোর অজুহাত দেখিয়ে চীন অযৌক্তিকভাবে এসব পণ্যের প্রবেশ বন্ধ করেছে।

ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টুইট, ইসরায়েলের সঙ্গে বিবাদ তুঙ্গে

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

দ্রুতই তেল শোধনাগারগুলো সচল করবে ইরান, সৌদির ইস্ট–ওয়েস্ট পাইপলাইন ফের চালু

ষষ্ঠ মেয়াদে নির্বাচিত হলেন জিবুতির প্রেসিডেন্ট, ভোট পেলেন ৯৭.৮%

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে, ইরানের অত তাড়া নেই

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে তিন উদ্ধারকর্মীসহ ১৮ জন নিহত

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

কিছু বিষয়ে ইরান-যুক্তরাষ্ট্র ‘সমঝোতা’, যুদ্ধবিরতি রেখে অধিকতর আলোচনায় জোর পাকিস্তানের

দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের দাবি যুক্তরাষ্ট্রের, ইরানের রণহুংকার

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি, নির্বাচিত হয়েই ইরানে মার্কিন হামলার নিন্দা