হোম > বিশ্ব

পেটব্যথায় হাসপাতালে ১০ বছরের শিশু, জানা গেল ছয় মাসের অন্তঃসত্ত্বা, সৎবাবা গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

তীব্র পেটব্যথা হওয়ায় শিশুটিকে তার মা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ছবি: সংগৃহীত

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়ার পর জানা গেল ১০ বছর বয়সী শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তার ৩৩ বছর বয়সী সৎবাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম মেট্রোর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, তীব্র পেটব্যথা হওয়ায় শিশুটিকে তার মা স্থানীয় কোলোনিয়া ডোরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এদিকে শিশুটির মা জানান, তার মেয়ের এখনো ঋতুস্রাব শুরু হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তের সময় শিশুটি তার সৎবাবা হুলিও ভিভাসকে নির্যাতনের জন্য দায়ী ব্যক্তি হিসেবে শনাক্ত করে। অভিযোগ সামনে আসার পর তদন্তের দায়িত্বে থাকা কৌঁসুলি গিয়েরমো ফারিয়াস ভিভাসকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে তাঁকে আটক করা হয়।

আটক ভিভাস শিশুটি ও তার মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গেছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ তাঁর মোবাইল ফোনও জব্দ করেছে।

তদন্তকারীরা অভিযুক্ত ভিভাসের মোবাইল ফোন পরীক্ষা করছে। তবে শিশুটির শারীরিক অবস্থা কিংবা তার নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে কী ধরনের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো প্রকাশ্যে বিস্তারিত জানায়নি।

শিশুটির নানি নরমা গোমেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তাঁর মেয়ে ইন্টারনেটের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে পরিচিত হয়েছিলেন। ওই সম্পর্ক নিয়ে তিনি মেয়েকে সতর্কও করেছিলেন।

নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছেন শিশুটির নানি। তিনি বলেন, আট বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। নাতনির সঙ্গে যা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, তা নিয়ে গভীর বেদনা প্রকাশ করে ন্যায়বিচারের দাবি জানান তিনি।

ঘটনাটি নিয়ে বিস্ময় প্রকাশ করে শিশুটির শিক্ষিকা লুক্রেসিয়া জানান, স্কুলে শিশুটির আচরণে অস্বাভাবিক কিছু তাঁর চোখে পড়েনি। শিশুটি শান্ত স্বভাবের এবং নিয়মিত বাড়ির কাজ সম্পন্ন করত। তার আচরণে কখনো এমন কিছু দেখা যায়নি, যা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

আমাদের কাজটি শেষ করতে হবে—নির্বাচনে নেতানিয়াহুকে আবারও সমর্থন ট্রাম্পের

৯৬ ঘণ্টার মধ্যে ইরানে ‘বড় সামরিক অভিযান’ চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী

এশিয়ায় জ্বালানি প্রবাহ নিরবচ্ছিন্ন রাখতে সিঙ্গাপুরে মাটির নিচে তেল মজুত করবে সৌদি

তেহরানে মক্কা জোটের শীর্ষ নেতারা, আলোচ্যসূচিতে যা থাকছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: মুসলিম প্রার্থীকে ‘জিহাদি’ আখ্যা ও ‘হামলাকারীদের’ সঙ্গে তুলনা ট্রাম্পের

গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন বিরোধ’

সার্বিয়ায় প্রেসিডেন্ট ভুচিচের পতন, নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল জয়

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো জিতলেন লুলা

রিয়াদ বিমানবন্দর চালুর ঘোষণা দিতেই সৌদি আরবে হুতিদের হামলা