হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সেন্টকম

ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনীর হামলায় ‘জামারান-ক্লাস’ করভেট (ছোট যুদ্ধজাহাজ) নামে ইরানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিধ্বস্ত হয়েছে।

সেন্টকমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, জামারান-ক্লাস করভেটটি বর্তমানে দক্ষিণ ইরানের চাবাহার বন্দরের একটি জেটিতে ওমান উপসাগরের তলদেশে তলিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী তাদের ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে এই হামলা চালায়।

হামলার পরপরই এক বার্তায় সেন্টকম ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি ও পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছে—আপনাদের অস্ত্র জমা দিন এবং জাহাজ ত্যাগ করুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দেওয়া বার্তার সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘মৌজ’ ক্লাসের অন্তর্ভুক্ত এই জামারান-ক্লাস জাহাজগুলো প্রায় ১ হাজার ৫০০ টন ওজনের। এগুলো সমুদ্রপৃষ্ঠে, আকাশে এবং সাবমেরিনবিরোধী যুদ্ধে অত্যন্ত কার্যকর হিসেবে পরিচিত। ২০১০ সালে এই শ্রেণির প্রথম জাহাজ ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়েছিল।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও মিসাইল লঞ্চিং সাইটগুলোকে লক্ষ্য করে চালানো প্রাথমিক হামলার সময় জাহাজটি লক্ষ্যবস্তু করা হয়। তবে এ ঘটনায় কতজন ইরানি নাবিক হতাহত হয়েছেন, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

ইরানের ৯টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চলের ব্যবসা-বাণিজ্য থমকে গেছে

ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

উত্তেজনা প্রশমনে আলোচনার পথ খোলা রেখেছে ইরান, ওমানকে জানালেন আরাঘচি

ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের