হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় আরও ১৮ জনকে হত্যা করল ইসরায়েল, বন্ধ রাফাহ ক্রসিং

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চললেও আজ বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এমনকি মধ্য গাজায় ব্যাপক হারে গোলা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এদিকে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রাফাহ ক্রসিং চালু করার কথা থাকলেও ইসরায়েল সেই ক্রসিংও বন্ধ করে দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজার স্থানীয় হাসপাতালগুলোর সূত্রের বরাতে জানিয়েছে, আজ বুধবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন গাজা সিটির তুফাহ ও জেইতুন এলাকার বাসিন্দা।

গাজায় থাকা আল জাজিরার সংবাদকর্মীরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের পূর্বাংশ এবং বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি আর্টিলারি থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। তবে এই গোলাবর্ষণে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।

এদিকে, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) মুখপাত্র রায়েদ আল-নিমস বলেছেন, আজ রাফাহ সীমান্ত দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বাতিল করেছে ইসরায়েল। এবং এই তথ্য আজ সকালে পিআরসিএসকে জানানো হয়। খান ইউনিস থেকে আল জাজিরাকে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, কিছুক্ষণ আগে আমাদের জানানো হয়েছে যে আজকের জন্য নির্ধারিত রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার কার্যক্রম বাতিল করা হয়েছে।’

রায়েদ আল-নিমস জানান, পরিকল্পনা অনুযায়ী গুরুতর অসুস্থ ও আহতদের প্রথমে রেড ক্রিসেন্ট সোসাইটির হাসপাতালে আনা হওয়ার কথা ছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা পরীক্ষা শেষে তাদের অ্যাম্বুলেন্সে করে রাফাহ সীমান্তে নেওয়া হতো। এরপর সেখান থেকে তাদের মিসরের হাসপাতাল বা অন্য কোথাও পাঠানো হতো।

এর আগে, গতকাল মঙ্গলবার খান ইউনিস থেকে আল জাজিরার হয়ে প্রতিবেদক হিন্দ খোদারি জানান, মঙ্গলবার চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত দিয়ে মাত্র ১৬ জন ফিলিস্তিনিকে মিসরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই সংখ্যা অনেক কম। কারণ ইসরায়েলি কর্মকর্তারা বলেছিলেন, রাফাহ সীমান্ত দিয়ে প্রতিদিন দুই দিক মিলিয়ে ৫০ জন ফিলিস্তিনিকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

এর এক দিন আগে মাত্র পাঁচজনকে গাজা ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল। আর ১২ জনকে গাজায় ফিরে আসার অনুমতি দেওয়া হয়। মিসরীয় কর্মকর্তাদের মতে, সোমবার প্রায় ১৫০ জনের গাজা ছাড়ার কথা ছিল এবং ৫০ জনের গাজায় প্রবেশ করার কথা ছিল।

হিন্দ খোদারি বলেন, ‘রাফাহ সীমান্তে কেন এভাবে দেরি হচ্ছে, তার কোনো ব্যাখ্যা নেই। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘ সময় নিচ্ছে।’ রাফাহ সীমান্তটি গাজার একমাত্র বহির্বিশ্বের সংযোগস্থল, যা ইসরায়েলের দিকে নয়। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী সীমান্তটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এটি প্রায় পুরোপুরি বন্ধ ছিল।

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ করতে চায় আর্মেনিয়ার রাজনৈতিক দল

শীতে এক সপ্তাহ বিরতির প্রতিশ্রুতি দিয়েও ইউক্রেনে রাশিয়ার হামলা

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

সরিয়ে ফেলা হলো এপস্টেইন-কাণ্ডের হাজার হাজার ফাইল

ফিলিস্তিনপন্থী স্টিকার লাগানোয় ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

তিন বোনের আত্মহত্যা: প্রতিবেশী প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যা জানা গেল

শিলিগুড়ি চিকেন’স নেকে ভূগর্ভস্থ রেললাইন বসাচ্ছে ভারত, কিন্তু কেন

ফোনে ব্লক করায় প্রেমিকের বুকে ছুরি মেরে হত্যা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

ফিলিস্তিনপন্থী স্টিকার লাগানোই অপরাধ, দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নোটিশ