হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাহিনীর জন্য অন্ধকার দিন, বিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র শিকারে ইরানের নয়া কৌশল

আজকের পত্রিকা ডেস্ক­

নতুন সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইরান। ছবি: তাসনিম নিউজ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল শুক্রবার রাতে এক বিশেষ বিবৃতিতে দাবি করেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো গত ২৪ ঘণ্টায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আইআরজিসি এই দিনটিকে শত্রুপক্ষের আকাশশক্তির জন্য একটি ‘অন্ধকার দিন’ হিসেবে অভিহিত করে নিজেদের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

আইআরজিসি-র অ্যারোস্পেস ফোর্সের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের বিভিন্ন অঞ্চলে সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই অভিযানগুলো পরিচালিত হয়। ধ্বংস করা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে:

দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র: খোমেন ও জানজান প্রদেশের আকাশে এগুলোকে ইন্টারসেপ্ট বা বাধা দিয়ে ধ্বংস করা হয়।

দুইটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন: অত্যন্ত শক্তিশালী ও উন্নত এই ড্রোন দুটিকে ইসফাহানের আকাশে ধ্বংস করা হয়েছে।

একটি হার্মিস ড্রোন: ইসরায়েলি প্রযুক্তির এই ড্রোনটি বুশেহর প্রদেশের আকাশে ভূপাতিত করা হয়।

অত্যাধুনিক যুদ্ধবিমান: মধ্য ইরানে একটি অজ্ঞাত কিন্তু ‘অ্যাডভান্সড’ বা আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করেছে আইআরজিসি-র ইউনিটগুলো।

আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে এই নিখুঁত অপারেশনগুলো চালানো হয়েছে। তারা দাবি করেছে, প্রতিনিয়ত উদ্ভাবনী রণকৌশল এবং কঠোর পর্যবেক্ষণের ফলে ইরানের আকাশসীমা এখন যেকোনো শত্রু বিমানের জন্য ‘মৃত্যুকূপ’ বা চরম অনিরাপদ হয়ে উঠেছে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে তারা এখন আগের চেয়ে অনেক বেশি দক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার পর থেকে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই সাফল্যকে বড় অর্জন হিসেবে দেখছে আইআরজিসি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক অবকাঠামো ও সামরিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোনের বহর ব্যবহার করে দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের সঙ্গে আইআরজিসি-র এই দাবি অনেকটা মিলে যাচ্ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, যুদ্ধের এক মাস পার হলেও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লাঞ্চার ও ড্রোন এখনো অক্ষত রয়েছে। আইআরজিসি-র এই শক্তিশালী অবস্থান প্রমাণ করে যে, তারা কোনো স্বল্পমেয়াদি সংঘাত নয়, বরং একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের আকাশসীমা রক্ষায় তারা কোনো আপস করবে না।

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যস্থতায় অনীহা কাতারের

১৬০টির বেশি ড্রোন ধ্বংসের দাবি, অত্যাধুনিক যুদ্ধবিমান রুখতে ‘অ্যাম্বুশ’ রণকৌশল ইরানের

‘গণতন্ত্র ভুলে যান’, বললেন বুরকিনা ফাসোর সেই জনপ্রিয় সামরিক শাসক

ইরানে হামলা ‘যুদ্ধাপরাধ’ হতে পারে, ১০০ মার্কিন আইনজ্ঞের খোলা চিঠি

নিখোঁজ ক্রুকে উদ্ধারে ‘বিপজ্জনক’ মিশনে মার্কিন বাহিনী, হন্যে হয়ে খুঁজছে ইরানও

দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, পাইলটদের নিয়ে ধোঁয়াশা

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান সম্পর্কে যা জানা গেল

এফ-১৫ যুদ্ধবিমান কেমন, এটি কীভাবে কাজ করে

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার