হোম > বিশ্ব

বিশ্বে করোনায় এক দিনে সাড়ে ১১ হাজার মৃত্যু

বিশ্বে এখনো কমেনি করোনাভাইরাসের প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জনের। করোনায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছে ১১ হাজার ৬৮৭ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। শনাক্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৩৬৩ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৭২ হাজার ৯৮৯ জনের এবং মারা গেছে ১ লাখ ৩১ হাজার ৫৮৮ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫৭ জনের। শনাক্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৭৫৭।      

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৮ কোটি ৫২ লাখ ৪ হাজার ৩১২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৭ লাখ ১৮ হাজার ৭৯১ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৩০ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৬৩৪ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা ইরানের

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

ইরাকের নাজাফে পৌঁছেছে আলী খামেনির কফিন, এরপর যাবে কারবালায়

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জের: ইরানে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ বিমান হামলা

নতুন ‘ভিসা প্যাকেজ’ চালু করেছে সৌদি আরব

অবশেষে খামেনির জানাজায় দেখা দিলেন মাহমুদ আহমাদিনেজাদ

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব