হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানে সেনা পাঠাবেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের আগে কংগ্রেসের অনুমোদন নেবেন কি না—এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মুহূর্তে সেটি প্রয়োজনীয় নয়।’

লেভিট দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানে বড় ধরনের সামরিক অভিযানে রয়েছে। ফলে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমরা বর্তমানে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি, তাই কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন আবশ্যক নয়।’

তবে প্রশাসন সব সময় আইন মেনে চলবে বলেও উল্লেখ করেন লেভিট। কিন্তু ভবিষ্যতে যদি ইরানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়, সে ক্ষেত্রে হোয়াইট হাউস কীভাবে বিষয়টি পরিচালনা করবে, এই বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

একই ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর হাতে থাকা সব বিকল্প খোলা রাখতে পছন্দ করেন।

বুধবার (২৫ মার্চ) সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শিগগির মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে এসব মন্তব্য করেন ক্যারোলিন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ১০০০ সদস্য আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্লেষকেরা মনে করছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ নেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের সংবিধান ও যুদ্ধ ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে।

হরমুজ প্রণালিতে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক: আইএমও

লেবাননের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন, সামরিক সহায়তার ঘোষণা দিলেন মাখোঁ

বিবিসির নতুন বস হলেন গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন

ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল চূড়ান্ত ভোটের পথে

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে আরও ১৬৩ কর্মীকে সরিয়ে নিল রাশিয়া

ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

যুক্তরাজ্যের কাছ থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক

ইরানের পরাজয় না হওয়া মানে সৌদি আরবের ঘোর বিপদ আসন্ন

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানে ট্রাম্পের ১৫ দফা, যুদ্ধবিরতির সম্ভাবনা কতটুকু