হোম > বিশ্ব

‘একমাত্র ঈশ্বরই পারে আমাকে ক্ষমতা থেকে সরাতে’ 

ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পক্ষে রাস্তায় মিছিল করেছেন লাখ লাখ মানুষ। তাঁরা ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগ দাবি করেছেন। 

এই মিছিলে অংশ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেন, একমাত্র ঈশ্বরই আমাকে ক্ষমতা থেকে সরাতে পারে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বলসোনারোর পক্ষে সবচেয়ে বড় মিছিল হয়েছে ব্রাজিলের সাও পাওলো শহরে। সেখানেই বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই মিছিলে প্রায় ১ লাখ ১৪ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাও পাওলোর মিছিলে অংশ নিয়ে ব্রাজিলের ভোট-ব্যবস্থার সমালোচনাও করেন বলসোনারো। তবে এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। 

বলসোনারোর পক্ষে মিছিলে অংশ নিতে সাও পাওলো শহরে এসেছিলেন কার্লোস আলবার্তো জুলিয়াও। ব্রাজিলের আদালতকে উদ্দেশ্য করে ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বলেন, তাঁরা চোরদের ছেড়ে দেয় এবং রক্ষণশীলদের গ্রেপ্তার করেন। 

২০২২ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যবহার নিয়ে চরম আপত্তি রয়েছে বলসোনারোর। এ কারণে আগামী নির্বাচনে ফল প্রত্যাখ্যান করার হুমকিও দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি তুলে আসছেন। বলসোনারোর ভাষ্য, ইলেকট্রনিক ব্যালট ভোট কারচুপির কারণ হতে পারে।

২০১৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন বিষয়ে বিতর্কিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সম্প্রতি করা বিভিন্ন জরিপে দেখা গেছে ব্রাজিলে তাঁর গ্রহণযোগ্যতা ২৫ শতাংশের কম। বিশেষ করে আমাজন বনে আগুন লাগা নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এ ছাড়া করোনা ভ্যাকসিন জালিয়াতিসহ নানা অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। 

ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ: ট্রাম্প

ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের, পাত্তা দিচ্ছে না স্পেন

ইরাক–সিরিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় জোটের পথে যুক্তরাষ্ট্র

‘ফিলিস্তিনিদের বাঁচতে দিন’: আবেগঘন বক্তব্যে বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন মিসরের কোচ

নিজেকে ‘বিশ্বের সবচেয়ে বড় ইহুদিবাদী প্রেসিডেন্ট’ দাবি করলেন আর্জেন্টিনার মিলেই

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা ইরানের

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’