হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানজুড়ে সাড়ে ৩ হাজারের বেশি স্থাপনায় হামলা, স্বাস্থ্যসেবাকেন্দ্র আক্রান্ত ১৩ দফায়

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি হামলার পর ধোয়ার কুণ্ডলী। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ৩ হাজার ৬০০ টির বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চলমান হামলায় ইরানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ১৩ দফায় আক্রান্ত হয়েছে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইরান সরকারের করা পোস্টের বরাত দিয়ে ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, ইরানের ৩ হাজার ৬৪৩টি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ৩ হাজার ৯০টি বেসামরিক বাড়িঘর, ৫২৮টি বাণিজ্যিক কেন্দ্র, ১৩টি চিকিৎসাসেবাকেন্দ্র এবং নয়টি রেড ক্রিসেন্ট সেন্টার।

ইরানের সরকার বলেছে, দেশটির খাতাম হাসপাতাল, গান্ধী হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র আক্রান্ত হয়েছে। এসব হামলায় কিছু রোগী আহত হয়েছেন। হামলায় বালিয়াসর বার্ন হাসপাতাল একেবারে অকার্যকর হয়ে পড়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, চলমান সংঘাতে ইরানের ১৩টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা হয়েছে। এ ছাড়া লেবাননে আক্রান্ত হয়েছে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। তিনি অবশ্য হামলার জন্য কে দায়ী, তা উল্লেখ করেননি।

আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর

মধ্যপ্রাচ্য সংঘাত: যুদ্ধ থামানোর উদ্যোগ নেই

যেভাবে মহাকাশ থেকে মিসাইল ছুড়ে খামেনিকে হত্যা করে ইসরায়েল

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘কেয়ামতের ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা

ইরানের পরবর্তী নেতা নির্বাচন করতে চান ট্রাম্প

ট্রাম্পকে নিয়ে করা ৩ ভবিষ্যদ্বাণীর ২টিই ফলে গেছে, বাকি শুধু পরাজয়

হাতে ছিল মাত্র ২ মিনিট, আকাশেই দুটি ইরানি যুদ্ধবিমান ধ্বংস করেন কাতারি পাইলট

ইরানের মেয়েদের স্কুলে মর্মান্তিক হামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্র

ইরানের কুর্দিরা কেন হঠাৎ আলোচনায়, তাঁরা কারা