হোম > বিশ্ব

মেক্সিকোর মাদকসম্রাটের ছেলে গ্রেপ্তার, সংঘর্ষে সেনাসহ নিহত ২৯ 

মেক্সিকোর মাদকসম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর মাদকসন্ত্রাসীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ১০ সেনাসদস্য ও ১৯ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল আজ শুক্রবার বলেছেন, এল চ্যাপোর ৩২ বছর বয়সী ছেলে অভিদিও গুজম্যানকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এরপর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জনের প্রাণহানি হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুজম্যানকে গ্রেপ্তারের পর মাদকসম্রাট এল চ্যাপোর অনুগত সন্ত্রাসীরা যানবাহনে আগুন লাগানো, রাস্তা অবরোধ করা এবং সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। 

লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবারের অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় কোনো বেসামরিক মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। 

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, অভিদিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে অভিদিও গুজম্যানের বাবা এল চ্যাপোকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে মেক্সিকো। এরপর থেকে তিনি নিউইয়র্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রয়েছেন। 

মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং মেক্সিকোর বিচারকেরাই তাঁর শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গুজম্যানকে গ্রেপ্তারে মার্কিন বাহিনী সহায়তা করেনি বলেও জানিয়েছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। 

প্রতিরক্ষামন্ত্রী স্যান্ডোভাল বলেছেন, জনসাধারণের সুরক্ষার জন্য মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সিনালোয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। আজ থেকেই এই এলাকায় অতিরিক্ত এক হাজার সেনা নিয়োগ করা হবে। 

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ

ইসরায়েলের যুদ্ধ শুরুর ইঙ্গিতের মধ্যেই গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্তির প্রস্তুতি

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

১৪০ কোটি মানুষের ভারত আমাদের পাশে: জেডি ভ্যান্সের বক্তব্যের জবাবে নেতানিয়াহু

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

কিশোরী হত্যা ও গণপিটুনি: উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ১৪৪ ধারা জারি

ট্রাম্পের বোর্ড অব পিসের সিদ্ধান্তের অপেক্ষায় ইসরায়েল, গাজায় ফের হামলার ইঙ্গিত