হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগার নির্মাণে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রাম্প জানিয়েছেন, মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ যুক্তরাষ্ট্রে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে ‘প্রথম নতুন তেল শোধনাগার’ নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রকল্পে বিনিয়োগ করছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। যদিও গত পাঁচ দশকে যুক্তরাষ্ট্রে কিছু রিফাইনারি নির্মিত হয়েছে, তবে এই সময়ে এটিই প্রথম ‘বড় তেল শোধনাগার’ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প একে ‘ঐতিহাসিক চুক্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেন, ‘এটি ৩০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি—যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড়।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগের প্রশংসাও করেন। তিনি এটিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের জামনগরে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কমপ্লেক্স পরিচালনা করে। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২০৮ বিলিয়ন ডলার।

ট্রাম্পের ভাষ্য, নতুন এই রিফাইনারি নির্মাণ করা হবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল বন্দর এলাকায়। তিনি জানান, এই প্রকল্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার করবে, জ্বালানি উৎপাদন বাড়াবে এবং অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের কার্যক্রম সৃষ্টি করবে। ট্রাম্প আরও দাবি করেন, এটি হবে ‘বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন রিফাইনারি।’ প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের শেল তেল ব্যবহার করে পরিচালিত হবে।

ব্রাউনসভিলের মেয়র জন কোয়েন জুনিয়র বলেছেন, এই ঘোষণা দক্ষিণ টেক্সাসে ব্যবসা ও বিনিয়োগের জন্য শহরটির ক্রমবর্ধমান আকর্ষণকে তুলে ধরেছে। ব্রাউনসভিল পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিলে পোর্ট অব ব্রাউনসভিলে এই রিফাইনারির ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে।

এই স্থাপনাটি ফেডারেল সরকারের নির্ধারিত একটি ইপিজেড বা ইকোনমিক অপরচুনিটি জোনের ভেতরে নির্মিত হবে। গভীর সমুদ্রবন্দরের সুবিধা কাজে লাগিয়ে এখান থেকে পরিশোধিত জ্বালানি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাঠানো হবে।

ব্রাউনসভিল পৌর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা হবে যুক্তরাষ্ট্রের হালকা শেল তেল। এটি সংগ্রহ করা হবে পশ্চিম টেক্সাসে পারমিয়ান বেসিন এলাকা থেকে। এই উদ্যোগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা এবং বাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রকল্পের সঙ্গে যুক্ত ২০ বছরের অফটেক চুক্তির আওতায় প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ব্যারেল মার্কিন হালকা শেল তেল কেনা ও প্রক্রিয়াজাত করার পরিকল্পনা রয়েছে। এর সম্ভাব্য মূল্য প্রায় ১২৫ বিলিয়ন ডলার।

এই রিফাইনারি থেকে প্রায় ৫০ বিলিয়ন গ্যালন পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য উৎপাদিত হতে পারে। এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৭৫ বিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রকল্পটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্যে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের উন্নতি ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে দেশের তেল শোধন ক্ষমতাও বাড়বে।

ইরান-লেবানন থেকে ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র, নির্ঘুম রাত কাটছে তটস্থ ইসরায়েলিদের

আমেরিকাজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন, যুক্তরাষ্ট্রে হুমকির মুখে: প্রতিবেদন

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে রান্নার পর এবার খরচ বাড়ল যাতায়াতেও, বাড়তি ভাড়ায় যাত্রী হয়রানি

ইরানি নারী ফুটবলারদের নিয়ে রাজনীতি, অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তে এক খেলোয়াড়ের মত পরিবর্তন

ইরান যুদ্ধে আহত ১৪০ মার্কিন সেনা, গুরুতর অবস্থা ৮ জনের

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন উত্তর কোরিয়ার কিম জং-উন

উপসাগরীয় দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

হরমুজ প্রণালিতে মাইন বিছানো শুরু ইরানের, নজিরবিহীন পরিণতির হুমকি ট্রাম্পের