হোম > বিশ্ব

ঘোড়ার মাংসকে গরুর বলে বিক্রি, ব্রাজিলে গ্রেপ্তার ৬

ঘোড়ার মাংসকে গরুর বলে বিক্রি করার অভিযোগে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা একটি গ্যাংয়ের সদস্য। তাঁরা প্রতি সপ্তাহে ক্যাক্সিয়াস ডো সুল অঞ্চলে ৮০০ কেজি ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি করত। ওই এলাকার ৬০ শতাংশ রেস্টুরেন্টে অনিচ্ছাকৃতভাবে স্টেক এবং বার্গার তৈরিতে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস ব্যবহার করত। 

এ ছাড়া ওই গ্যাং সদস্যের কাছ থেকে পচা শূকরের মাংস, টার্কির মাংস পাওয়া যায়।

স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, দুই মাস আগে স্থানীয় কৃষি কর্মকর্তারা প্রশ্ন তুললে এ নিয়ে তদন্তে শুরু হয়। পরে ক্যাক্সিয়াস ডো সুল অঞ্চলের খাবারের ফরেনসিক পরীক্ষা করে এই জালিয়াতি ধরা পড়ে।

গ্রেপ্তারকৃত ওই ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। 

এশিয়ায় চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী পাকিস্তানের, কী আছে দেশটির সামরিক শক্তিতে

কীভাবে সমুদ্রে বেমালুম হাওয়া হয়ে গেল ৫৩০ রোহিঙ্গা

একনজরে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত

জমির দলিল নাগরিকত্বের প্রমাণ নয়—‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মামলায় কলকাতা হাইকোর্ট

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এপস্টেইনের সংযোগ: জে ডি ভ্যান্স

চীনের বিরুদ্ধে এআই ভিডিওতে ফিলিপিনোদের ‘বানর’ হিসেবে দেখানোর অভিযোগ

কঙ্কালে মিলল প্রাচীন মিসরের যোদ্ধা রাজকন্যাদের সংগ্রামের ইতিহাস

ওবামার নামে ইসরায়েলি লবির কোটি ডলারের বিজ্ঞাপন, মিশিগানে বিভক্ত ডেমোক্র্যাট শিবির