হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা ৮ দেশের

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বিশ্বের অন্তত আটটি দেশ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে রমজান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় গালফ নিউজ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। একই সিদ্ধান্ত নিয়েছে তুরস্কও। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষও চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও একই চিত্র দেখা গেছে। সিঙ্গাপুরের মুফতি জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও ধর্মীয় পর্যবেক্ষণের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা পালিত হবে। দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল মুসল্লিদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনেইতেও মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে হাইকোর্ট শরিয়াহ বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, বুধবার শাবানের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। দেশটির জ্যোতির্বিজ্ঞান কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ওমান বৃহস্পতিবার রমজান শুরুর ঘোষণা দেয়। দেশটির হিজরি মাস নির্ধারণ কমিটি জানায়, শাবানের ২৯ তারিখে চাঁদ সূর্যাস্তের আগে বা সঙ্গে অস্ত যাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয়নি। ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় মানদণ্ড বিবেচনায় বৃহস্পতিবারকে রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।

ইউরোপের ফ্রান্সে মুসলিম কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। প্যারিস সময় মঙ্গলবার দুপুরে নতুন চাঁদের সংযোগ হওয়ার তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘নাইট অব ডাউট’ উপলক্ষে গ্র্যান্ড মসজিদ অব প্যারিসে ধর্মীয় কমিশন বৈঠক করে চূড়ান্ত এই অনুমোদন দেয়।

এ ছাড়া অস্ট্রেলিয়াতেও দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান ১৪৪৭ হিজরি শুরু হবে। সিডনি ও পার্থে মঙ্গলবার সূর্যাস্তের পর নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা না থাকায় সেদিন রমজান শুরু করা সম্ভব হয়নি। ফলে বুধবার রাতে এশার নামাজের পর তারাবির মাধ্যমে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

এবার সৌদি আরবে দীর্ঘতম ও ক্ষুদ্রতম রোজা কত ঘণ্টার

কলকাতায় গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ

মক্কায় সেহরি ও ইফতার কখন

‘সৌদি আরবে সূর্যাস্তের আগেই অস্ত যাবে নতুন চাঁদ, খালি চোখে দেখা যাবে না’

শাবান মাস সমাপ্তির চাঁদ আমিরাতে, রমজানের চাঁদ দেখার অপেক্ষা

৬০ দিনের মধ্যে অস্ত্র ছাড়ার হুমকি ইসরায়েলের, প্রত্যাখ্যান হামাসের

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত