হোম > বিশ্ব

রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা আজ

২০২৩ নোবেল পুরস্কারের পর্দা উঠেছে গত সোমবার। আজ ৪ অক্টোবর রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২২ সালে রসায়নশাস্ত্রে নোবেল জিতেছেন তিনজন। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের তিন বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারোলিন আর বারতোজ্জি, ডেনমার্কেরর ইউনিভার্সিটি অব কোপেন হেগেনের অধ্যাপক মর্টেন মেলডাল ও যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্সের গবেষক কে ব্যারি শার্পলেস।  

গতকাল পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তাঁরা হলেন—যুক্তরাষ্ট্রের পিয়েরে অগস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউস এবং সুইডেনের অ্যানে হুইলিয়ে। আলোর স্বল্পতম স্পন্দন তৈরি করে অতি সংক্ষিপ্ত মুহূর্তকে বন্দী করার কৌশল নিয়ে গবেষণা করার স্বীকৃতি  হিসেবে তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

গত সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁরা।
১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময়ে মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্য শাখায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার (৬ অক্টোবর)।

হরমুজে জাহাজে হামলা: ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

ভারতে পুত্রবধূকে গোমূত্র খাওয়ানোর অভিযোগে এমপি পরিবারের বিরুদ্ধে মামলা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

যুক্তরাষ্ট্রে গুগলের ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করলেন স্বামী

ফিলিস্তিনে ইসরায়েলি সেটলারদের বন্দুকের মুখে আটক মার্কিন কংগ্রেসম্যান

আরব আমিরাত, কাতার ও জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ভারতে গণপিটুনির রায়: হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক

হরমুজ বন্ধের পর ইরানে তৃতীয় দফায় হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

বিহারে ৩০০০ ভুয়া শিক্ষক বরখাস্ত, ১৪০০ কোটি রুপি সুদসহ ফেরত নেওয়ার সিদ্ধান্ত