হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: গালফ নিউজ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আজ মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা শুরু করবেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে বুধবার হবে রমজান মাসের প্রথম দিন। এ উপলক্ষে মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার জন্য মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

রমজান মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ভোগ-বিলাস থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পাশাপাশি কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

সৌদি আরবে রমজান শুরুর ঘোষণার পর বিশ্বের বিভিন্ন দেশেও চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা শুরুর প্রস্তুতি জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যের বহু দেশ সাধারণত সৌদি আরবের ঘোষণার পরদিন থেকেই রোজা শুরু করে থাকে। তবে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পরে রোজা শুরু হয়। এই হিসাবে দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে।

উল্লেখ্য, রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তার আগে এক মাসব্যাপী সংযম, ত্যাগ ও ইবাদতের মধ্য দিয়ে কাটবে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র সময়।

ইরানে হামলা ‘যুদ্ধাপরাধ’ হতে পারে, ১০০ মার্কিন আইনজ্ঞের খোলা চিঠি

নিখোঁজ ক্রুকে উদ্ধারে ‘বিপজ্জনক’ মিশনে মার্কিন বাহিনী, হন্যে হয়ে খুঁজছে ইরানও

দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, পাইলটদের নিয়ে ধোঁয়াশা

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান সম্পর্কে যা জানা গেল

এফ-১৫ যুদ্ধবিমান কেমন, এটি কীভাবে কাজ করে

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করল যুক্তরাষ্ট্র