হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিরা মেরে দিয়েছে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘কুর্দিদের মাধ্যমে’ ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর উদ্যোগ নিয়েছিল। তবে অস্ত্রগুলো শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছাতে পারেনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রচুর বন্দুক পাঠিয়েছিলাম, আমরা সেগুলো কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম।’ তবে তিনি ‘কুর্দি’ বলতে সুনির্দিষ্টভাবে কাদের বুঝিয়েছেন বা কোন গোষ্ঠীর মাধ্যমে এই কাজ করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তাঁর ধারণা, কুর্দিরা ওই অস্ত্রগুলো নিজেদের কাছেই রেখে দিয়েছে। অর্থাৎ, বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য পাঠানো মার্কিন অস্ত্র মাঝপথেই কুর্দি যোদ্ধারা আত্মসাৎ করেছেন বলে তিনি মনে করছেন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হলে ট্রাম্প প্রশাসন সরাসরি বিক্ষোভকারীদের সমর্থনের ঘোষণা দিয়েছিল। ওই সময় ট্রাম্প বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে তাঁদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। ওয়াশিংটন ‘লকড অ্যান্ড লোডেড’, অর্থাৎ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। বিক্ষোভকারীদের হত্যা করা হলে তাঁদের উদ্ধারে এগিয়ে আসবে।

হরমুজ প্রণালির ‘সুরক্ষায়’ মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত

প্রত্নতত্ত্ব নিয়ে রাজনীতি ও মনমতো ব্যাখ্যায় চলছে পশ্চিম তীরের জমি দখল

ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপে পুরো অঞ্চল পুড়বে: গালিবাফ

প্রায় কাছাকাছি চলে এসেছিল শত্রুরা—যেভাবে উদ্ধার হলেন নিখোঁজ মার্কিন ক্রু

এপস্টেইন নথিতে নাম থাকার ব্যাখ্যা দিলেন জিজি হাদিদ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডার নিহত

সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র কোথায়, ইরানের শক্তি কতটা

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে বেঁচে ইন্দোনেশিয়ায় ফিরেছেন নারী

ফের নাটকের চেষ্টা করলে ভারতকে তাড়িয়ে কলকাতায় নিয়ে যাব: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী