হোম > বিশ্ব > ভারত

ভারতের বাজেট: সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ, দাম বাড়ছে কফি-মদ-সিগারেটের

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা নয়বারের মতো বাজেট পেশ করেন। ছবি: সংগৃহীত

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কিছু পণ্য ও পরিষেবার ওপর শুল্কছাড় এবং পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার টানা নয়বারের মতো বাজেট বক্তৃতায় ‘উন্নত ভারত’ গড়ার লক্ষ্যে অর্থমন্ত্রী বিশেষ নজর দিয়েছেন স্বাস্থ্যসেবা ও মধ্যবিত্তের জীবনযাত্রার ওপর। এর ফলে সাধারণ মানুষের ব্যবহার্য অনেক পণ্যের দামে বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে।

বাজেটে জীবনরক্ষাকারী ওষুধের দাম কমানোর পাশাপাশি বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে কিছু পণ্যের ওপর করের বোঝা বাড়ায় সাধারণ কফিপ্রেমী ও বিনিয়োগকারীদের পকেটে টান পড়তে পারে।

দাম কমবে যেসব পণ্যের

বাজেট প্রস্তাব অনুযায়ী, ক্যানসার রোগীদের জন্য ১৭টি বিশেষ ওষুধের ওপর থেকে মৌলিক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বিদেশ ভ্রমণ ও শিক্ষার ক্ষেত্রে করের হার কমানোর ঘোষণা এসেছে।

স্বাস্থ্যসেবা—১৭টি ক্যানসার প্রতিরোধী এবং বিরল সাতটি রোগের ওষুধের দাম কমবে। বিদেশ ভ্রমণ ও শিক্ষা—বিদেশ ভ্রমণের প্যাকেজ ও উচ্চশিক্ষার জন্য বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স বা টিসিএস ৫-২০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ করা হয়েছে। ইলেকট্রনিকস ও গৃহস্থালি—মাইক্রোওয়েভ ওভেন, টিভি তৈরির সরঞ্জাম, ক্যামেরা এবং ভিডিও গেমের যন্ত্রাংশের ওপর শুল্ক কমানো হয়েছে। চামড়াজাত পণ্য ও জুতা—রপ্তানি বাড়াতে চামড়াজাত পণ্য ও জুতার ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। জ্বালানি—সোলার প্যানেল তৈরির কাঁচামাল ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতির দাম কমবে।

অন্যদিকে, শুল্কছাড় তুলে নেওয়া ও জরিমানা বাড়ার কারণে কিছু পণ্যের দাম বাড়তে যাচ্ছে। এর মধ্যে কফি রোস্টিং, ব্রিউয়িং ও ভেন্ডিং মেশিনের ওপর থেকে শুল্কছাড় তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া অ্যালকোহল ও নির্দিষ্ট কিছু খনিজ পদার্থের ওপর টিসিএস এক শতাংশ থেকে বাড়িয়ে দুই শতাংশ করা হয়েছে। সিগারেট ও গুটকার (তামাক) ওপর শুল্ক বাড়ানো হয়েছে। শেয়ারবাজারের ফিউচার ও অপশন ট্রেডিংয়ে সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স বাড়ানো হয়েছে।

আয়কর ভুলভাবে উপস্থাপন করলে এখন করের সমান অর্থাৎ ১০০ শতাংশ জরিমানা গুনতে হবে। এ ছাড়া অস্থাবর সম্পত্তির তথ্য গোপন করলেও জরিমানা দিতে হবে।

ভারতের এবারের বাজেট একদিকে ক্যানসার রোগীদের জন্য যেমন বড় স্বস্তি নিয়ে এসেছে, অন্যদিকে কফিপ্রেমী ও পর্যটকদের মিশ্র অভিজ্ঞতার মুখে দাঁড় করিয়েছে। ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন না আসায় মধ্যবিত্তের স্বস্তি এখন কেবল বাজারদরের ওপরই নির্ভরশীল।

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, ১২ জন নিহত

বার্লিনে আলুর ‘বন্যা’

ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল

কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি

যুক্তরাষ্ট্র হামলা করলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, খামেনির হুঁশিয়ারি

বাজেটে কেন ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ রাখল না ভারত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫

অফিসের চাপে প্রাণ গেল কর্মীর, মৃত্যুর ৮ ঘণ্টা পরও এল কাজের নির্দেশ

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প