হোম > বিশ্ব

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১০ জন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি মহাসড়কে যাত্রীবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলের জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরের কাছে অবস্থিত ওই মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এটি কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিসকোকে সংযুক্ত করেছে। 

জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, গাড়ির ভেতরে আটকা পড়ে নিহত হন সাতজন। 

সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে দুই শিশুসহ নিহত হয় ১২ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

উত্তরপ্রদেশে উস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক

ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

নির্বাচনে বিপর্যয়ের পর চিফ অব স্টাফকে সরালেন ট্রাম্প

ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপির এমপি

ভুয়া লেখক, প্রকাশক, এআইয়ে লেখা বই—গ্রন্থাগার ঘিরে তোলপাড় তামিলনাড়ুতে

শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে মেগান মার্কেলের বাবা গ্রেপ্তার

১৯০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

ইউটিউবার, আর্য সমাজ আর খাপ পঞ্চায়েতের চাপে হরিয়ানার ভণ্ড ধর্মগুরুরা