হোম > বিশ্ব > এশিয়া

‘অতিমানবীয়’ সাহসে সমুদ্রে মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর

আজকের পত্রিকা ডেস্ক­

পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের জিওগ্রাফ বে এলাকা। ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে এক অভাবনীয় সাহসিকতার গল্প রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর উত্তাল সমুদ্রে টানা কয়েক ঘণ্টা সাঁতার কেটে নিজের মা ও দুই ভাই-বোনের প্রাণ বাঁচিয়েছে। তার এই প্রচেষ্টাকে উদ্ধারকারী সংস্থা ‘অতিমানবীয়’ সাহস হিসেবে আখ্যা দিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের জিওগ্রাফ বে এলাকায়। ওই দিন কিশোরটি তার ৪৭ বছর বয়সী মা, ১২ বছরের ভাই, ৮ বছরের বোনসহ প্যাডলবোর্ড ও কায়াক নিয়ে সমুদ্রে নেমেছিল। কিন্তু হঠাৎ শক্তিশালী বাতাস বইতে শুরু করলে তাদের ভাসমান যানগুলো দিগ্ভ্রান্ত হয়ে পড়ে এবং পরিবারটি তীরে ফিরতে না পেরে গভীর সমুদ্রে ভেসে যেতে থাকে।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ১৩ বছরের ওই কিশোর তীরে ফিরে সাহায্য নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। শুরুতে সে কায়াক নিয়ে এগোনোর চেষ্টা করলেও মাঝপথে সেটিতে পানি ঢুকে পড়ে। পরে বাধ্য হয়ে সে কায়াক ছেড়ে দিয়ে প্রায় চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছায়।

ন্যাচারালিস্ট ভলান্টিয়ার মেরিন রেসকিউ গ্রুপের কমান্ডার পল ব্রেসল্যান্ড এবিসি নিউজকে জানিয়েছেন, কিশোরটি প্রথম দুই ঘণ্টা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটে। কিন্তু পরে সে বুঝতে পারে, লাইফ জ্যাকেটের কারণে তার গতি কমে যাচ্ছে। তখন সে সেটি খুলে ফেলে এবং আরও দুই ঘণ্টা লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কেটে অবশেষে তীরে পৌঁছায়।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে সে উদ্ধারকারী সংস্থাকে খবর দিতে সক্ষম হয়। এরপর কুইন্ডালাপ বিচ এলাকা থেকে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় রাত সাড়ে আটটার দিকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার সমুদ্রের প্রায় ১৪ কিলোমিটার দূরে ভাসমান একটি প্যাডলবোর্ড আঁকড়ে ধরে থাকা মা ও দুই শিশুকে শনাক্ত করে। পরে একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী নৌযান তাদের নিরাপদে তীরে ফিরিয়ে আনে।

পুলিশ কর্মকর্তা জেমস ব্র্যাডলি বলেন, এই ঘটনা প্রমাণ করে, সমুদ্রের অবস্থা কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি জানান, তিনজনই লাইফ জ্যাকেট পরেছিলেন বলেই তারা দীর্ঘ সময় বেঁচে থাকতে পেরেছেন। পাশাপাশি ১৩ বছরের কিশোরটির সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, তার সিদ্ধান্তই শেষ পর্যন্ত পরিবারের প্রাণ বাঁচিয়েছে। উদ্ধারের পর পরিবারটির সবাইকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান।

অবশেষে সমঝোতা, ভারতীয় পণ্যে মাত্র ১৮ শতাংশ শুল্কের ঘোষণা দিলেন ট্রাম্প

যেভাবে প্রথম শিকারটি ধরেছিলেন কুখ্যাত এপস্টেইন ও তাঁর প্রেমিকা গিলেইন

কুখ্যাত এপস্টেইনের বাড়িতে চার দিন ছিলেন নরওয়ের হবু রানি

কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনের কাছে

অজিত পাওয়ারের মৃত্যু: দুর্ঘটনা কিনা সন্দেহ কংগ্রেস-শিবসেনার, নিশানায় বিজেপি

গ্রেপ্তারের দুদিন পরই মৃত্যুদণ্ডের ঘোষণা, অবশেষে জামিনে মুক্ত সেই এরফান সোলতানি

৯ বছরের প্রেম, বিয়ের দুই মাস পরই স্বামীকে হত্যা

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

মিয়ানমারের মাফিয়া পরিবারের আরও চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ