হোম > বিশ্ব

নিউজিল্যান্ডে ৬ মাস পর করোনায় প্রথম মৃত্যু 

ছয় মাস পর করোনায় প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড। যদিও দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে করোনার অতি সংক্রামক ডেলটা ধরন নিয়ন্ত্রণে চলে এসেছে। 

করোনায় নতুন এই মৃত্যুকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। এক বার্তায় আর্ডার্ন বলেন, তার মৃত্যু আমাদের মনে করিয়ে দিল, যে পন্থা (লকডাউন) আমরা অনুসরণ করছি, সেটি গুরুত্বপূর্ণ ছিল। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ফেব্রুয়ারির পর এই প্রথম দেশটিতে করোনায় কারও মৃত্যু হলো। গতকাল শুক্রবার রাতে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর অকল্যান্ডের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই নারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কারণে কৃত্রিম উপায়ে অক্সিজেন নিতে না পারায় তার ‍মৃত্যু হয়েছে। 

নিউজিল্যান্ডে এ পর্যন্ত ২৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। দেশটিতে ২৬ তম মৃত্যু হয়েছিল চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি।

করোনা মহামারি প্রতিরোধে বিশ্বের সফল রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম নিউজিল্যান্ড এত দিন বেশ ভালোভাবেই ঠেকাতে সক্ষম হয়েছিল এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে সম্প্রতি ডেলটা ধরনের প্রভাবে দেশটির করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। 

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর আগস্ট থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের করোনার ডেলটা ধরনে আক্রান্ত। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত মাসের মাঝামাঝি থেকে দেশজুড়ে লকডাউন আরোপ করেছে নিউজিল্যান্ডের সরকার। 

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

সালমান খানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য মুছে ফেলার নির্দেশ বোম্বে হাইকোর্টের

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

আলোচনায় ‘অখণ্ড কংগ্রেস’, মমতা–পাওয়ারসহ দলত্যাগীদের ফেরার গুঞ্জন

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়