হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ১০ মার্কিন সেনা আহত

আজকের পত্রিকা ডেস্ক­

ল্যান্ডস্যাট-৯ এর ছবিতে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস থেকে উড়ছে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্রে এয়ার বেস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ল্যান্ডস্যাট-৯ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিমান ঘাঁটির টারম্যাকের একটি অংশ থেকে আগুনের কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে। এই হামলায় কমপক্ষে ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, এই ঘটনায় কোনো মার্কিন সেনার প্রাণহানি না ঘটলেও অন্তত দুজনের শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে। তবে সেটি মরণঘাতী নয় বলে জানানো হয়েছে। অন্যান্য আহত সেনাসদস্যদের আঘাতের ধরন নিয়ে কাজ চলছে। এ ছাড়া হামলায় একটি রিফুয়েলার ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইরান দাবি করেছিল, তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। প্রিন্স সুলতান এয়ার বেসের এই চিত্রটি ইরানের সেই হুমকির বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

হরমুজ প্রণালির চাবিকাঠি ইরানের ৭ দ্বীপ, মার্কিন অভিযানের নতুন সমীকরণ

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

ইরানি ড্রোন মোকাবিলায় একজোট ইউক্রেন-কাতার-আমিরাত

গ্রিসের উপকূলে ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

শিগগির ইরান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভান্স

দুবাইয়ে ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেমের গুদামে ইরানের হামলার দাবি

ভারতের আরও দুটি এলপিজি ট্যাংকার ছাড়ল ইরান

প্যারাস্যুটে ইরানে নামতে পারে ২ হাজার মার্কিন সেনা

ইরান যুদ্ধে জড়াল হুতিরা, বন্ধের মুখে বিশ্ববাণিজ্যের আরেকটি রুট