হোম > বিশ্ব

চীনের কারণে ২০২৪ সালে নৌ যুদ্ধের ইঙ্গিত নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে

ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে ষোড়শ শতকের ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসকে সর্বকালের সেরা মানেন অনেকেই। দাবি করা হয়—মৃত্যুর কয়েক শ বছর পরও হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তাঁর বলে যাওয়া অনেক কথাই ফলে গেছে অক্ষরে অক্ষরে। নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী সত্যি হলে নতুন বছর ২০২৪ সালে বড় ধরনের নৌ যুদ্ধের অবতারণা হতে পারে পৃথিবীতে। 

এ বিষয়ে নিউজ-এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী—২০২৪ সালে ভারত মহাসাগরে বিপর্যয় সৃষ্টি করবে চীন। এভাবেই একটি বৈশ্বিক নৌ যুদ্ধের অবতারণা হতে পারে। তবে ব্রিটিশ ডেইলি স্টারকে একদল নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, এ ধরনের যুদ্ধ শুরু হলে চীনের পরাজয় ঘটবে এবং যুদ্ধ ক্ষেত্র থেকে তারা ভীত হয়ে পালাবে। 

আশঙ্কার বিষয় হলো ২০২৪ সাল শুরুর আগেই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে সমুদ্র। বিগত সপ্তাহগুলোতে লোহিত সাগরে একের পর এক ব্যবসায়িক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আর দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধ সম্প্রতি শিরোনাম হয়েছে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞরাও মনে করেন, সামুদ্রিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো ছাড়াও অন্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে একটি অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে চীন। 

এদিকে ২০২৪ সালে বড় ধরনের নৌ যুদ্ধ ছাড়াও আরও কয়েকটি বিষয়ের ইঙ্গিত রয়েছে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে। এসব ইঙ্গিত সত্য হলে, নতুন বছরে নতুন পোপের দেখা পাবে খ্রিষ্টধর্মীয় মানুষেরা। আরেকটু খোলাসা করে বললে—২০২৪ সালে বর্তমান পোপ ফ্রান্সিস এই পৃথিবী থেকে বিদায় নেবেন। 

ভবিষ্যদ্বাণী অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী রূপও দেখা যাবে ২০২৪ সালে। বিশেষ করে খরা এবং বন্যার মতো পরিস্থিতি বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। 

আরেকটি বিষয় হলো—ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ত্রাদামুস। রাজা চার্লসের স্থলাভিষিক্ত হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। আর চার্লসের স্থলাভিষিক্ত হবেন এমন কেউ, ‘যার কাছে রাজার কোনো চিহ্ন থাকবে না।’ রহস্যময় এই ভবিষ্যদ্বাণী জল্পনাকে উসকে দিয়েছে যে ব্রিটিশ রাজ্যের সিংহাসনটি চার্লসের পর প্রিন্স হ্যারি বা অন্য কেউ দখল করতে পারেন। এটি হতে পারে ২০২৪ সালেই।

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে নিজেই আদালতে গিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব যেভাবে শুরু হয়েছিল

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা বিলিয়নিয়ারের ৩০ বছরের কারাদণ্ড

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

ব্রাজিলের জয়কে কেন্দ্র করে লেবাননে সংঘর্ষ, গোলাগুলি

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৭১৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার ভবন

কপালে ‘চোর’ লিখে পাঁচজনকে খুঁটিতে বেঁধে রেখে গেল মেক্সিকোর ‘ব্যাটম্যান’