হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘সর্বসম্মতিক্রমে’ ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: এএফপি

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন নেতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। পরিষদের সদস্যরা এ তথ্য নিশ্চিত করলেও মনোনীত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচন কমিটির সদস্য এবং খুজেস্তান প্রদেশের প্রতিনিধি মোহসেন হায়দারি জানিয়েছেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সর্বসম্মতিক্রমে যোগ্যতম প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচন কমিটির আরেক সদস্য মোহাম্মদ মেহদি মিরবাঘেরি ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।’

সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়। গত সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই পদের উত্তরাধিকারী নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়। পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার অর্থ হলো—শিগগির তেহরান থেকে নতুন নেতার নাম ঘোষণা করা হতে পারে।

ইরানের সংবিধান অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচন, তদারকি এবং প্রয়োজনে অপসারণের ক্ষমতা রাখে। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই নির্বাচনকে ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও সামরিক কৌশল নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

অর্থনৈতিক চাপে ফেলে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করব: ইরান

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ইরান যুদ্ধের ১০ দিনে মধ্যপ্রাচ্যে নিহত অন্তত ১৮০০

‘অপারেশন এপিক মিসটেক’—মার্কিন অভিযানকে উপহাস করে ইরানের হুঁশিয়ারি

ট্রাম্প বলুক আর না বলুক—ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

অস্ত্র আমদানির শীর্ষে ইউরোপ

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু