হোম > বিশ্ব > আফ্রিকা

ভাইয়ের গুলিতে মরল বোন, বাবার গুলিতে ছেলে 

নেশাগ্রস্ত ছেলেকে গুলি করে হত্যা করেছেন সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া এক বাবা। লিবিয়ার রাজধানী ত্রিপোলির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মেদ আব্দুল নাসের ইব্রাহিম (৩০) নামের নেশাগ্রস্ত ওই যুবক তাঁর ১৩ বছর বয়সী বোনকে গুলি করে হত্যা করেন। মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে লিবিয়া সেনাবাহিনীর সাবেক সেনাসদস্য বাবা তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেন।

স্থানী গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, নেশাগ্রস্ত মোহাম্মেদের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক ভালো ছিল না। বোনকে হত্যা করার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। 

ঘটনার পর ভাই ও বোনের মরদেহ ত্রিপোলির একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

লিবিয়ায় চলছে তীব্র অর্থনৈতিক সংকট। এর মধ্যেই দেশটিতে পারিবারিক সহিংসতার ঘটনা বাড়ছে।

উত্তরাখন্ডের মন্দিরে পলাতক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জ্যাকব জুমার বৈঠক, খেপেছে দক্ষিণ আফ্রিকার সরকার

এবার আফ্রিকায় ‘সফল অভিযান’ শেষে সৈন্যদের ফিরিয়ে নিলেন ট্রাম্প, বাস্তবতা ভিন্ন

কেপ ভার্দে: আগুন থেকে জন্ম নিয়েছে যে দ্বীপের মানুষেরা

হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন দ. আফ্রিকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফিরোজ

স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস নেই উগান্ডার সেনাপ্রধানের, বন্ধ করলেন ৩ টিভি ও সংবাদপত্র

কাঁচা সোনা রপ্তানি নিষিদ্ধ করল গিনি

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু