হোম > বিশ্ব > আফ্রিকা

স্বর্গে পৌঁছাতে মরার নির্দেশ, ১৯১ শিশু হত্যায় অভিযুক্ত কেনিয়ার ধর্মীয় নেতা

আফ্রিকার দেশ কেনিয়ায় এক ধর্মীয় গোষ্ঠীর নেতা পল এনথেঞ্জ ম্যাকেঞ্জি ও তাঁর ২৯ সহযোগীর বিরুদ্ধে ১৯১ জন শিশুকে হত্যার অভিযোগ আনা হয়েছে। কেনিয়ার শাকাহোলা জঙ্গলে সমাহিত শত শত মরদেহের মধ্যে এই শিশুদের লাশও খুঁজে পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ম্যাকেঞ্জি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ভারত মহাসাগরের নিকটবর্তী উপকূলীয় শহর মালিন্দির একটি আদালতে এ অভিযোগ আনা হয়। অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছে। মানসিকভাবে অযোগ্য হওয়ায় একজন সন্দেহভাজনকে এক মাসের মধ্যে মালিন্দি হাইকোর্টে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার কৌঁসুলিরা বলেন, ম্যাকেঞ্জি তাঁর অনুসারী ও তাঁদের সন্তানদের না খেয়ে মরার নির্দেশ দিয়েছিলেন, যাতে তাঁরা বিশ্ব ধ্বংসের আগেই স্বর্গে পৌঁছাতে পারে। এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে বিশ্বে ধর্ম সম্পর্কিত সবচেয়ে মারাত্মক বিপর্যয় বলে অভিহিত করেছেন কৌঁসুলিরা।

পল ম্যাকেঞ্জি আগে ছিলেন ট্যাক্সিচালক। এরপর হয়ে ওঠেন স্বঘোষিত যাজক। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, হত্যাকাণ্ডের পাশাপাশি শিশু নির্যাতন এবং নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে। শাকাহোলা জঙ্গলে মৃতদেহ পাওয়ার পর গত বছরের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ময়নাতদন্ত থেকে জানা গেছে যে, শাকাহোলা জঙ্গলে যে ৪২৯ জনের মরদেহ পাওয়া গেছে, তাঁর বেশির ভাগই ক্ষুধার কারণে মারা গেছেন। কিন্তু শিশুসহ অন্যদের শ্বাসরোধ বা মারধর করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলাটিকে ‘শাকাহোলা জঙ্গল হত্যাকাণ্ড’ নামে আখ্যা দেওয়া হয়েছে।

এ ঘটনা প্রকাশ পাওয়ার পর প্রান্তিক সম্প্রদায়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজনীয়তা বোধ করছে সরকার।

কেনিয়া সাধারণত খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। অসাধু ধর্মীয় গোষ্ঠীগুলোর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকারকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

পশ্চিম সাহারায় একটি রাস্তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’—দাবি ট্রাম্পের

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

মরুভূমির জাহাজও আর পারছে না—তীব্র গরমে মরছে আফ্রিকার উট

মালিতে হামলা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

গায়ানায় শতাধিক যাত্রী নিয়ে ডুবল ফেরি, বহু প্রাণহানির আশঙ্কা

তেলের রাজ্যের রানি বললেন—মানুষই বড় সম্পদ

কঙ্কালে মিলল প্রাচীন মিসরের যোদ্ধা রাজকন্যাদের সংগ্রামের ইতিহাস

কঙ্গোর জঙ্গলে কমলা ঠোঁটের নতুন বানর প্রজাতির সন্ধান

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

উত্তরাখন্ডের মন্দিরে পলাতক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জ্যাকব জুমার বৈঠক, খেপেছে দক্ষিণ আফ্রিকার সরকার