হোম > বিশ্ব > আফ্রিকা

ডেলটার চেয়ে ওমিক্রনের তীব্রতা কম: গবেষণা

দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় দেখা গেছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। গবেষকেরা বলছেন, ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকি কম। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, গত ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে করোনার অন্যান্য ধরনে আক্রান্ত রোগীদের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ কম ছিল। তবে এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীদেরও অন্যান্য গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা ছিল। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যারা অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ডেলটায় ভর্তি হওয়া ব্যক্তিদের তুলনায় গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ কম ছিল। 

এই গবেষণার একজন গবেষক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজিজের (এনআইসিডি) অধ্যাপক শেরিল কোহেন বলেন, ‘আমাদের পরিসংখ্যানে দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুহার কম ছিল। এটি করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রন যে কম তীব্র তার প্রমাণ দেয়।’ 

তবে কোহেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব দেশে টিকা দেওয়ার হার বেশি হওয়া সত্ত্বেও সংক্রমণের হার কমছে না, সেসব দেশে এই চিত্র একই হবে কী না, তা স্পষ্ট নয়। 

বিশ্বের অনেক দেশ ওমিক্রনের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে। আর গবেষকেরা এর ধরন ও ছড়ানোর মাত্রা এবং ভয়াবহতার সম্ভাব্যতা যাচাইয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ জন্য বর্তমানে বিশ্বের অনেক দেশে এখন ওমিক্রনের তীব্রতার প্রশ্ন বৈজ্ঞানিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। 

মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক ধর্মের নাম ব্যবহার করে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে: পোপ

ষষ্ঠ মেয়াদে নির্বাচিত হলেন জিবুতির প্রেসিডেন্ট, ভোট পেলেন ৯৭.৮%

উগান্ডায় গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে শিম্পাঞ্জিরা

জ্বালানি সংকটে মাদাগাস্কারে জরুরি অবস্থা ঘোষণা

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ৩২, নিখোঁজ অন্তত ৭০, ২ মরদেহ উদ্ধার

জ্বালানি সংকটে সেনেগালে মন্ত্রীদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

‘গণতন্ত্র ভুলে যান’, বললেন বুরকিনা ফাসোর সেই জনপ্রিয় সামরিক শাসক

ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের

সুদানে জোড়া ড্রোন হামলায় নিহত ২৮

৬১ বছর পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী লুমুম্বা হত্যাকাণ্ডের বিচার শুরু