হোম > বিশ্ব > আফ্রিকা

সিয়েরা লিওনে তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৮৪

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে তেলের ট্যাংক বিস্ফোরণে কমপক্ষে ৮৪ জন জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের শহরতলিতে একটি তেলের ট্যাংক বিস্ফোরণের পর হতাহতের ঘটনা ঘটে।

সিয়েরা লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার যোগাযোগ বিভাগের পরিচালক মোহামেদ লামরানে বাহ বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এরই মধ্যে উদ্ধারকাজও শেষ হয়েছে বলে জানান বাহ।

ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার ফেসবুকে একটি বিবৃতিতে বলেন, বাই বুরেহ রোডের বিস্ফোরণের ঘটনায় আমি  ব্যথিত। দুটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর এই বিস্ফোরণ ঘটে।

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার

আফ্রিকার গুরুত্বপূর্ণ শহর থেকে পুতিনের বাহিনীর অপমানজনক বিদায়

সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে বন্ধ লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগার

‘আফ্রিকা লায়ন’ মহড়ায় অংশ নিয়ে দুই মার্কিন সেনা নিখোঁজ

সশস্ত্র হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক ধর্মের নাম ব্যবহার করে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে: পোপ

ষষ্ঠ মেয়াদে নির্বাচিত হলেন জিবুতির প্রেসিডেন্ট, ভোট পেলেন ৯৭.৮%