হোম > বিশ্ব > আফ্রিকা

সোমালিয়ার মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০০ 

অনলাইনে ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩০০ জন। শনিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এই বিস্ফোরণ হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মন্ত্রণালয়ের সামনে জনসমাগমের মধ্যে প্রথম বিস্ফোরণটি হয়, দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকজন আহতদের সাহায্য করার জন্য জড়ো হয়।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ রোববার এক বিবৃতিতে হতাহতের ঘটনা জানান। প্রেসিডেন্ট বলেন, ‘ভয়াবহ এই হত্যাকাণ্ডের শিকার আমাদের লোকেরা। তাদের মধ্যে অনেক মা ও শিশু রয়েছে, কেউ চিকিৎসার জন্য এসেছিলে, অনেক শিক্ষার্থী রয়েছে, অনেকে হয়তো পরিবারের ভরণপোষণের জন্য ব্যবসা করতেন।’

বিস্ফোরণস্থল পরিদর্শন করে প্রেসিডেন্ট আরও জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের সার্বিক চিকিৎসাসহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। যদিও জঙ্গিগোষ্ঠী আ-শাবাবকে দায়ী করছেন দেশটির প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে আল-শাবাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সুদানে মার্কেটে ড্রোন হামলায় ২১ জনের মৃত্যু, আহত ৪০

উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতের বাতাসে পেট্রলের গন্ধ—কারণ জানে না কেউ

যিশুর সঙ্গলাভের আশায় উপবাসের নির্দেশ, ১৯১ শিশুর মৃত্যুতে দোষী সাব্যস্ত খ্রিষ্টান ধর্মগুরু

সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯০০০

রুয়ান্ডার সরকারবিরোধী সমালোচকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার উগান্ডায়

এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ, চালু হলো তরুণীদের বিজ্ঞান প্রতিযোগিতা

শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই সম্পর্কে যত দূর জানা যায়

কঙ্গো থেকে কেনিয়ায় ফেরা ইবোলা আক্রান্ত ব্যক্তির মৃত্যু, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা