হোম > বিশ্ব > আফ্রিকা

কঙ্গোয় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে বর্ণনা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন—১৫ মে প্রাদুর্ভাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কয়েক মাস আগেই সংক্রমণ ছড়াতে শুরু করেছিল। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে।

মধ্য আফ্রিকার দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ জনে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৮৫০ জন। দেশটির পাঁচটি প্রদেশে ইবোলা সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রদেশগুলো হলো ইতুরি, নর্থ কিভু, সাউথ কিভু এবং হট-উলে।

গত মাসে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাব জানুয়ারি মাসে, এমনকি তারও আগে ইতুরি প্রদেশে শুরু হয়ে থাকতে পারে। গবেষকেরা জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ১৫ মে পর্যন্ত ৫০০ টিরও বেশি সন্দেহভাজন আক্রান্তের ঘটনা শনাক্ত করেছেন।

দেরিতে সংক্রমণ শনাক্ত হওয়া, রোগ নজরদারি ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়া, সামরিক সংঘাত এবং এই প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলা ভাইরাসের প্রজাতির বিরুদ্ধে পর্যাপ্ত টিকা ও চিকিৎসার অভাবের কারণে এবার রোগটি নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে।

এখন পর্যন্ত কেবল পশ্চিম আফ্রিকার ২০১৪ থেকে ২০১৬ সালের ইবোলা প্রাদুর্ভাবই এবারের চেয়ে বড় ছিল। ওই প্রাদুর্ভাবে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে মোট ২৮ হাজারেরও বেশি আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছিল।

সুদানে আদালতে বিচার চলাকালে সেনাবাহিনীর ড্রোন হামলা, ৩৫ জনের মৃত্যু

ক্ষুধা, ক্লান্তি ও বৈরিতায় ভেঙে পড়ল মরোক্কানদের স্পেনে নতুন জীবনের স্বপ্ন

দক্ষিণ আফ্রিকায় বন্ধ হয়ে যাচ্ছে অপরাহ উইনফ্রের মেয়েদের স্কুল

স্মার্টফোন, রিলসের যুগেও কেন সারাদিন রেডিও শোনেন তরুণ আফ্রিকানরা

তদন্তে বেরিয়ে এল কেনিয়ায় ১৫ হাতির মৃত্যুর সম্ভাব্য কারণ

পশ্চিম সাহারায় একটি রাস্তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’—দাবি ট্রাম্পের

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

মরুভূমির জাহাজও আর পারছে না—তীব্র গরমে মরছে আফ্রিকার উট

মালিতে হামলা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

গায়ানায় শতাধিক যাত্রী নিয়ে ডুবল ফেরি, বহু প্রাণহানির আশঙ্কা