হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে ১৭ মিলিয়ন ডলার চুরি, একটি অংশ জাপানে

উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক, যেখানে সাইবার আক্রমণের মাধ্যমে ১৭ মিলিয়ন ডলার চুরি হয়েছে। ছবি: সংগৃহিত

উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।

চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।

দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।

তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

উত্তরাখন্ডের মন্দিরে পলাতক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জ্যাকব জুমার বৈঠক, খেপেছে দক্ষিণ আফ্রিকার সরকার

এবার আফ্রিকায় ‘সফল অভিযান’ শেষে সৈন্যদের ফিরিয়ে নিলেন ট্রাম্প, বাস্তবতা ভিন্ন

কেপ ভার্দে: আগুন থেকে জন্ম নিয়েছে যে দ্বীপের মানুষেরা

হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন দ. আফ্রিকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফিরোজ

স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস নেই উগান্ডার সেনাপ্রধানের, বন্ধ করলেন ৩ টিভি ও সংবাদপত্র

কাঁচা সোনা রপ্তানি নিষিদ্ধ করল গিনি

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু