হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ২২০ 

উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে অন্তত ২২০ জন নিহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের বরাতে আল জাজিরা জানায়, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া জাতিগত সহিংসতার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এটি।

ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ব্লু নাইল প্রদেশে হাউসা ও বার্টা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে চলতি মাসে এ লড়াই শুরু হয়। বন্দুকযুদ্ধ এবং বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি সংঘর্ষ জোরালো রূপ নিলে সেখানকার অনেক বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ব্লু নাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাথ আররহমান বাখেইতের জানান, ইথিওপিয়ার সীমান্তবর্তী ওয়াদ আল-মাহি শহরে বুধ ও বৃহস্পতিবার সংঘাত চরমে পৌঁছায়।

কর্মকর্তারা শনিবার রাত পর্যন্ত ২২০ জন নিহত হওয়ার খোঁজ পেয়েছেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক। এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মেডিকেল টিম এখনো লড়াইয়ের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারেনি। তবে ‘বিপুলসংখ্যক মরদেহ’ এবং আহত অনেকের খোঁজ পেয়েছে তাঁরা।

ফাথ আররহমান আরও বলেন, ‘এ ধরনের সংঘর্ষে কেউই জিততে পারে না। আমরা আশা করি শিগগিরই এই লড়াই শেষ হবে। তবে এ জন্য আমাদের শক্তিশালী রাজনৈতিক, নিরাপত্তা ও বেসামরিক হস্তক্ষেপ প্রয়োজন।’

এদিকে ওয়াদ আল-মাহি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা অনুসারে, সংঘর্ষের বিষয় তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। 

সুদানে মার্কেটে ড্রোন হামলায় ২১ জনের মৃত্যু, আহত ৪০

উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতের বাতাসে পেট্রলের গন্ধ—কারণ জানে না কেউ

যিশুর সঙ্গলাভের আশায় উপবাসের নির্দেশ, ১৯১ শিশুর মৃত্যুতে দোষী সাব্যস্ত খ্রিষ্টান ধর্মগুরু

সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯০০০

রুয়ান্ডার সরকারবিরোধী সমালোচকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার উগান্ডায়

এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ, চালু হলো তরুণীদের বিজ্ঞান প্রতিযোগিতা

শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই সম্পর্কে যত দূর জানা যায়

কঙ্গো থেকে কেনিয়ায় ফেরা ইবোলা আক্রান্ত ব্যক্তির মৃত্যু, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা