হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে গণকবর থেকে ৮৭ মরদেহ উদ্ধার, আরএসএফ জড়িত দাবি জাতিসংঘের

সুদানের গৃহযুদ্ধে দারফুরের একটি গণকবর থেকে অন্তত ৮৭ জনের মরদেহ পাওয়া গেছে। এসব হত্যার পেছনে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাঁদের সহযোগিরা জড়িত রয়েছে বলে যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

গণকবরে পাওয়া লাশগুলোর মধ্য নৃগোষ্ঠী মাসালিতদেরও লাশ ছিল। জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এপ্রিল থেকে গৃহযুদ্ধ শুরুর পর থেকে জাতি নির্মূলমূলক হত্যাকাণ্ড সম্প্রতি বেড়েছে। সুদানের এল জেনেইনার প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, মাসালিত জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আরএসএফ এবং আরব মিলিশিয়ারা ব্যাপক হামলা চালাচ্ছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ২০-২১ জুনের মধ্যে শহরের কাছে একটি খোলা জায়গায় একটি অগভীর কবরে নারী ও শিশুদের মরদেহগুলো ফেলতে বাধ্য করা হয়েছিল স্থানীয়দের। নিহতদের মধ্য অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছে।

মানবাধিকারবিষয়ক জাতিসংঘের হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, ‘আমি বেসামরিক নাগরিকদের হত্যা এবং সামরিক কর্মকর্তাদের কঠোর ভাষায় নিন্দা জানাই। নিহতদের পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে যে নির্মম ও অসম্মানজনক আচরণ করা হয়েছিল তা ভয়াবহ। তিনি এ ঘটনার দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ওএইচসিএইচআর জানিয়েছে, গত ১৩ থেকে ২১ জুনের মধ্যে পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল-জেনিনাতে ওই ৮৭ জনকে হত্যা করা হয় এবং আরএসএফ স্থানীয়দের নির্দেশ দেয় নিহতদের শহরের বাইরে সমাহিত করতে।

গত ১৫ এপ্রিল থেকে আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের সঙ্গে লড়াইয়ে নামে। তাদের লড়াইয়ে সুদানে মানবিক সংকট তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

উত্তরাখন্ডের মন্দিরে পলাতক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জ্যাকব জুমার বৈঠক, খেপেছে দক্ষিণ আফ্রিকার সরকার

এবার আফ্রিকায় ‘সফল অভিযান’ শেষে সৈন্যদের ফিরিয়ে নিলেন ট্রাম্প, বাস্তবতা ভিন্ন

কেপ ভার্দে: আগুন থেকে জন্ম নিয়েছে যে দ্বীপের মানুষেরা

হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন দ. আফ্রিকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফিরোজ

স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস নেই উগান্ডার সেনাপ্রধানের, বন্ধ করলেন ৩ টিভি ও সংবাদপত্র

কাঁচা সোনা রপ্তানি নিষিদ্ধ করল গিনি

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু