হোম > বিশ্ব > আফ্রিকা

সংযুক্ত আরব আমিরাতের বাতাসে পেট্রলের গন্ধ—কারণ জানে না কেউ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন অঞ্চলে বাতাসে অস্বাভাবিক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, দুবাই, শারজাহসহ কয়েকটি এলাকায় বাতাসে জ্বালানি তেল বা গ্যাসের মতো গন্ধ পাওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা। এ পরিস্থিতিতে গন্ধের উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখনো এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক বাসিন্দা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে গন্ধের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সারাক্ষণ যে গন্ধ ছড়িয়ে পড়ছে, সেটির কারণ এখনো কেউ বের করতে পারেনি কেন? আজ রাতে শহরজুড়েই পেট্রলের গন্ধ।’

আরও এক ব্যক্তি লিখেছেন, ‘আজ দুবাইয়ের ডাউনটাউনে শুধু জ্বালানির গন্ধ পাচ্ছি। কী ঘটছে?’

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, বাতাসে ছড়িয়ে পড়া অস্বাভাবিক গন্ধের প্রাকৃতিক উৎস শনাক্ত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক মূল্যায়নে উদ্বেগের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে পরিদর্শন অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্গন্ধ কমানো ও দ্রুত তা ছড়িয়ে পড়া বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্গন্ধ কমানো ও দ্রুত তা দূর করতে তৎপরতা ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। উদ্বেগের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

পরিস্থিতির আরও কোনো পরিবর্তন ঘটলে কিংবা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে জনসাধারণকে জানানো হবে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে বাসিন্দাদের সরকারি সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) শারজাহ ও আশপাশের শহরগুলোতে অস্বাভাবিক গন্ধের বিষয়ে অভিযোগ পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। শারজাহ পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ মুবারক বিন আমের বিষয়টি সম্পর্কে অবহিত করেন।

আবদুল্লাহ মুবারক বাসিন্দাদের আশ্বস্ত করেন, পরিস্থিতি নিরাপদ ও স্থিতিশীল রয়েছে এবং কোনো ধরনের হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। গন্ধের উৎস শনাক্ত করতে কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন পুলিশপ্রধান।

যিশুর সঙ্গলাভের আশায় উপবাসের নির্দেশ, ১৯১ শিশুর মৃত্যুতে দোষী সাব্যস্ত খ্রিষ্টান ধর্মগুরু

সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯০০০

রুয়ান্ডার সরকারবিরোধী সমালোচকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার উগান্ডায়

এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ, চালু হলো তরুণীদের বিজ্ঞান প্রতিযোগিতা

শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই সম্পর্কে যত দূর জানা যায়

কঙ্গো থেকে কেনিয়ায় ফেরা ইবোলা আক্রান্ত ব্যক্তির মৃত্যু, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

প্রাচীন মিসরে রাজাদের সঙ্গে সেবকদেরও বলি দেওয়ার নতুন প্রমাণ

উগান্ডায় রাজা হলেন সাবেক সাংবাদিক