হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হত্যা মামলার আসামি ‘চাপাতি শাওন’ গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে চাপাতি শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

র‌্যাব–১০ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকা থেকে শাওন ওরফে চাপাতি শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শাওন কদমতলী এলাকার শাহিন ব্যাপারী হত্যা মামলার আসামি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বিকেলে পূর্ব শত্রুতার জেরে শাহিনকে গুলি করা হয়। পরে ২৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কদমতলী থানায় একটি হত্যা মামলা হয়।

সড়ক-ফুটপাত দখল: উচ্ছেদে দর বেড়েছে ফুটপাতের

কেরানীগঞ্জে কারখানায় আগুন: মূল ফটক বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের পর চার্জশিটভুক্ত দুই আসামির জামিন

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

প্রশ্নপত্র ফাঁসের সেই আবেদ আলীর বিও হিসাব জব্দের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইটিসি চালু: প্রতি যানবাহনে লাগবে ডিভাইস, দাম কত–যেভাবে মিলবে

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান উল্লাহ গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আরেক মামলায় গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে